Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পবিপ্রবিতে আন্ত:অনুষদীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু

Bangla FMbyBangla FM
৬:৫১ am ১৬, ফেব্রুয়ারী ২০২৫
in ক্যাম্পাস
A A
0

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আন্ত:অনুষদীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

১৫ ফেব্রুয়ারি (শনিবার) সকাল সাড়ে ৮ টায় পবিপ্রবির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত আন্ত:অনুষদীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান।

বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান তার বক্তব্যে বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণদের শৃঙ্খলাবোধ, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এমন প্রতিযোগিতামূলক লীগ আয়োজন নতুন প্রতিভা অন্বেষণের জন্য একটি চমৎকার উদ্যোগ।

এ সময় আইন ও ভুমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. আবু ইউসুফসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শারীরিক শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের মোট ৮টি অনুষদ অংশগ্রহণ করবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভাসমান তেলের খনি ও মার্কিন অবরোধ: ট্রাম্পের বুমেরাং কৌশলে ইরানের পাল্টা চাল
  • মৌচোষা বিওপি উদ্বোধন, সীমান্তে নজরদারি বাড়ল
  • রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
  • দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
  • প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম