Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূমিকম্পে কাঁপলো দেশ

Bangla FM OnlinebyBangla FM Online
৯:২৪ am ০৩, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরায় ৪ দশমিক ১ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে ১৫০ কিলোমিটার গভীরে ছিল। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-ও একই তথ্য প্রদান করেছে।

 ভূমিকম্পের মাত্রা মৃদু এবং এর গভীরতা অনেক বেশি হওয়ায় প্রাথমিক তথ্য অনুযায়ী সাতক্ষীরা বা পার্শ্ববর্তী কোনো এলাকায় বড় ধরনের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভোরের দিকে এই কম্পন অনুভূত হওয়ায় অনেক মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন স্থানে ঘনঘন ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হচ্ছে। ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, এই ছোট ছোট কম্পনগুলো বড় ধরনের কোনো ভূমিকম্পের ইঙ্গিত হতে পারে, যা নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি সংশ্লিষ্ট মহলেও উদ্বেগ বাড়ছে।

Tags: দুর্ঘটনাভূমিকম্প
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মার্কিন পররাষ্ট্রদপ্তর পাকিস্তানে জরুরি নয় এমন কর্মীদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুইজনকে পিটিয়ে হত্যা, তিনজন গ্রেপ্তার
  • ঈদের কেনাকাটায় ঝামেলা কমাতে মেনে চলুন এই অলিখিত নিয়মগুলো
  • আনসার ও ভিডিপিকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম