Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামায়াত প্রসঙ্গে কড়া মন্তব্য বিএনপি মহাসচিবের

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০১ pm ০২, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী দেশকে অগ্রগতির পথে নয়, বরং পিছিয়ে নেওয়ার রাজনীতি করছে। তিনি বলেন, দলটি বাংলাদেশকে আফগানিস্তানের মতো পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট এলাকায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। দিনভর তিনি ঝলঝলিপুকুর, শিমুলতলী, ব্যারিস্টার বাজার, আখানগর ইউনিয়নের শুকানীপাড়া, দলুয়াপাড়া ও কালিতলা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

নারী অধিকার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জামায়াত আমীর নারীদের বিষয়ে নেতিবাচক মন্তব্য করেছেন—এমন কথা তিনি শুনেছেন, যদিও বিস্তারিত জানেন না। যদি এ ধরনের বক্তব্য দেওয়া হয়ে থাকে, তাহলে তা অনুচিত বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, নারীরা কর্মক্ষেত্রে অংশ নেবে না—এমন ধারণা গ্রহণযোগ্য নয়। গার্মেন্টসসহ বিভিন্ন খাতে নারীরা কাজ করছেন, তাদের কাজের সুযোগ সীমিত করা হলে জীবিকা সংকটে পড়বে।জামায়াতের রাজনৈতিক অবস্থান সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, দলটি মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে ছিল না এবং পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছিল। এ কারণে দেশের ভবিষ্যৎ তাদের হাতে নিরাপদ হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বর্তমানে দেশে পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। সুশাসন, ন্যায়বিচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে রাষ্ট্র গড়ার লক্ষ্যেই বিএনপি নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে।ভোটারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল বলেন, নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিমানবন্দর চালু, শিল্পকারখানা স্থাপন এবং একটি ইপিজেড গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, সব ধর্মের মানুষের অংশগ্রহণে এলাকাটিকে একটি মডেল জেলায় রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।গণসংযোগ কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সুলতানুল ফেরদৌস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Tags: জামায়াতবিএনপিমহাসচিব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মানিকগঞ্জে যুবদলের ৫ নেতা বহিষ্কার, ছাত্রদলের ৯ নেতাকে শোকজ
  • একমাত্র  দাঁড়িপাল্লার  বিজয় হলেই  মানুষের সার্বিক  ভাগ্যের পরিবর্তন হবে
  • ইসলামের বড় শিক্ষা হচ্ছে মানবতা শিক্ষা – শামা ওবায়েদ 
  • যাদের কাছে নারীদের আত্বসম্মানবোধ নেই,তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না
  • দৌলতদিয়ার ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে আগুন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম