আজ ০১ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০.০০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সেক্রেটারি শহীদ হাফেজ মাওলানা রেজাউল করিমের পরিবারের সাথে সাক্ষাৎ এবং তাঁর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান।
আজ সকাল ৯.০০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি প্রাইভেট হেলিকপ্টারযোগ তিনি শেরপুরে পৌছান এবং সরাসরি শহীদ রেজাউল করিমের বাড়িতে যান। সেখানে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন, স্বান্তনা প্রদান করেন এবং সর্বোপরি ধৈর্যধারনের পরামর্শ দেন। আমীরে জামায়াত শহীদ রেজাউল করিমের ৩ বছরের কন্যা সন্তানকে কোলে তুলে নেন এবং কান্নায় ভেংগে পড়েন। এরপর আমীরে জামায়াত নেতা-কর্মীদের নিয়ে শহীদ রেজাউল করিমের কবর জিয়ারত করেন। এ সময় আমীরে জামায়াত নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মহান আল্লাহর দরবারে শহীদ রেজাউল করিম রাহিমাহুল্লাহর রূহের মাগফিরাত ও শাহাদাত কবুলিয়াতের জন্য দোয়া করেন।
আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব মঞ্জুরুল ইসলাম ভূইয়াসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং স্থানীয় গ্রামবাসী।

