Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্বকাপের কৌশলগত প্রস্তুতি নিয়ে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে পিসিবি চেয়ারম্যান

Bangla FM OnlinebyBangla FM Online
৬:১৫ pm ২৫, জানুয়ারী ২০২৬
in Lead News, খেলাধুলা
A A
0

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা নিয়ে যখন আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আলোচনা চলছে, ঠিক সেই সময় বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, রোববার (২৫ জানুয়ারি) বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করবেন পিসিবি প্রধান। বৈঠকে বিশ্বকাপের কৌশলগত প্রস্তুতির পাশাপাশি ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে পাকিস্তান বিশ্বকাপ বর্জনের পথে হাঁটতে পারে—এমন গুঞ্জন সাম্প্রতিক সময়ে জোরালো হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি নিজেই এ বিষয়ে ইঙ্গিত দেন।

তিনি বলেন, বিশ্বকাপে অংশগ্রহণ সংক্রান্ত সিদ্ধান্ত পুরোপুরি পাকিস্তান সরকারের ওপর নির্ভরশীল। প্রধানমন্ত্রী বর্তমানে দেশের বাইরে থাকায় তাঁর ফিরে আসার পরই চূড়ান্ত অবস্থান জানানো হবে। এ বিষয়ে আইসিসির চেয়ে সরকারের সিদ্ধান্তই অগ্রাধিকার পাবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় আইসিসির ভূমিকার সমালোচনা করে নাকভি বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে এবং এই বিষয়ে তিনি আইসিসির বোর্ড সভায়ও আপত্তি তুলেছেন। তার ভাষায়, এক দেশের ক্ষেত্রে এক ধরনের নীতি আর অন্য দেশের ক্ষেত্রে ভিন্ন আচরণ গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির প্রেক্ষাপটে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয় বিসিসিআই। এরপর নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বিসিবি জানায়, বাংলাদেশ দল ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না।

এই সিদ্ধান্ত নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক দফা আলোচনা হলেও বাংলাদেশ তাদের অবস্থান থেকে সরে আসেনি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি।

এমন প্রেক্ষাপটে পাকিস্তানের অবস্থান এবং পিসিবি প্রধানের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক বিশ্বকাপকে ঘিরে চলমান সংকটকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

Tags: খেলাধুলাটি-টোয়েন্টি বিশ্বকাপপাকিস্তান ক্রিকেট বোর্ডপিসিবি চেয়ারম্যানমহসিন নাকভি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাটিরাঙ্গায় মাদ্রাসা ও এতিমখানায় সৌদি সহায়তার খেজুর বিতরণ
  • নরসিংদীর রায়পুরায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ
  • যশোরে নতুন জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন
  • কমলগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
  • বান্দরবানে লাকড়িবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম