Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আজ সরস্বতীপূজা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৫ am ২৩, জানুয়ারী ২০২৬
in Top Lead News, ধর্ম ও দর্শন
A A
0

মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আজ সারা দেশে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা। শুক্রবার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও পূজামণ্ডপে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর আরাধনায় ভক্ত ও শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শুরু হওয়া পূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলো ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে। শাস্ত্রীয় বিধান অনুযায়ী এই তিথিতেই দেবী সরস্বতীর বন্দনা করা হয় বলে জানান আয়োজকরা।

হাতে বেদ ও বীণা ধারণকারী দেবী সরস্বতী ভক্তদের কাছে ‘বীণাপাণি’ নামেও পরিচিত। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পাড়া-মহল্লায় নান্দনিক সাজে নির্মিত হয়েছে পূজামণ্ডপ। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী সরস্বতীর কৃপায় অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে জ্ঞানের আলো বিকশিত হয়।

বিশেষ করে শিক্ষার্থীরা দেবীর আশীর্বাদ লাভের আশায় এদিন ব্রত পালন করেন এবং পূজা শেষে প্রসাদ গ্রহণ করেন। এ উপলক্ষে মন্দিরগুলোতে বিশেষ আরতি, প্রসাদ বিতরণ এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সরস্বতীপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাণীতে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। দীর্ঘদিন ধরে এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছে। ধর্মীয় বিভাজন নয়, বরং জাতীয় ঐক্যই বাংলাদেশের মূল শক্তি—এমন মন্তব্য করেন তিনি।

উৎসব ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মণ্ডপগুলোতে বাড়তি ব্যবস্থা নিয়েছে। ভক্তরা যাতে নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সরস্বতীপূজাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে এই উৎসব দেশের সামাজিক বন্ধন আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

Tags: ধর্ম ও দর্শনশুক্লপক্ষের পঞ্চমী তিথিসরস্বতীপূজাহিন্দু ধর্মাবলম্বী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়
  • টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে ডা. শফিকুর রহমান
  • শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
  • শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম