Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিক্ষার্থী পরিবহনে স্বস্তি: বেরোবি পাচ্ছে দুটি নতুন বাস

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৪৮ am ২৩, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

পারভেজ হাসান, নিজস্ব প্রতিবেদক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়াতে নতুন করে দুটি বড় বাস এবং উপ-উপাচার্যের জন্য একটি গাড়ি কেনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জাকিরুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্ধারিত শর্ত সাপেক্ষে শিক্ষার্থীদের পরিবহন সুবিধা নিশ্চিত করতে দুটি বড় বাস এবং উপ-উপাচার্যের ব্যবহারের জন্য একটি নতুন গাড়ি ক্রয়ের অনুমতি দেওয়া হয়েছে। তবে অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের পরই এসব যানবাহন ক্রয় করতে হবে। পাশাপাশি উপ-উপাচার্যের যোগদানের আগে গাড়িটি ক্রয় করা যাবে না বলে শর্ত আরোপ করেছে ইউজিসি।

নতুন গাড়ি ক্রয় প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, পরিবহন সংকট বেরোবির একটি বড় সমস্যা। দীর্ঘদিনের এই সংকট নিরসনে এ অনুমোদন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বাসের অভাবে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে এতদিন ভাড়া করা বাসের মাধ্যমে পরিবহন সেবা চালু রাখতে হয়েছিল। এছাড়াও বাস ক্রয়ের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেই আবেদন করেছিল।

উপাচার্য আরও বলেন, বর্তমানে সাধারণভাবে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বাস বা গাড়ি ক্রয়ের অনুমোদন দেওয়া হচ্ছে না। তবে জুলাই বিপ্লবে বেরোবির শিক্ষার্থী আবু সাঈদের অগ্রণী ভূমিকার বিষয়টি বিবেচনায় নিয়ে অর্থ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ব্যক্তিগতভাবে এই অনুমোদন দিয়েছেন। খুব শিগগিরই একটি কমিটি গঠন করে বাস ক্রয়ের প্রক্রিয়া শুরু করা হবে।

দীর্ঘ পরিবহন সংকট নিরসনে নতুন বেরোবিতে বাসের সংযোজন শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদী।

Tags: ক্যাম্পাসবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম