ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। নিরাপত্তা শঙ্কার কারণে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে, যা তাঁদের জানার বিষয় নয়। তবে বৈঠকে ক্রিকেটারদের জানানো হয়েছে—কোন কোন কারণে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না।
ক্রীড়া উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ আইসিসির কাছ থেকে ন্যায্য সিদ্ধান্ত প্রত্যাশা করছে। নিরাপত্তাজনিত উদ্বেগ বিবেচনায় নিয়ে বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের সুযোগ দেওয়া হবে—এমন আশাবাদ সরকারের রয়েছে। তিনি বলেন, বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশের অধিকার, সেই অধিকার নিয়েই অপেক্ষা করা হচ্ছে।
বিস্তারিত আসছে…

