Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ম্যাক্রোঁর ব্যক্তিগত বার্তা ফাঁস করলেন ট্রাম্প

প্যারিস সফরের আমন্ত্রণ নিয়ে আলোচনা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩১ pm ২০, জানুয়ারী ২০২৬
in বিশ্ব
A A
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পাঠানো একাধিক খুদেবার্তার স্ক্রিনশট প্রকাশ করেছেন। ওই বার্তাগুলোতে ট্রাম্পকে প্যারিস সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠক শেষ হওয়ার পরপরই ম্যাক্রোঁ ট্রাম্পকে আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্যারিসে আসার আমন্ত্রণ জানান। এ সফরে একটি জি–৭ বৈঠক এবং নৈশভোজে অংশ নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, ম্যাক্রোঁ তার পাঠানো বার্তায় উল্লেখ করেন, বৃহস্পতিবার বিকেলে প্যারিসে জি–৭ নেতাদের নিয়ে একটি বৈঠক আয়োজন করা সম্ভব। একই সঙ্গে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের অবস্থান ও উদ্দেশ্য নিয়ে নিজের বিভ্রান্তির কথাও তুলে ধরেন তিনি।

এছাড়া জি–৭ বৈঠকের পাশাপাশি ইউক্রেন, ডেনমার্ক, সিরিয়া ও রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পরিকল্পনার কথাও জানান ফরাসি প্রেসিডেন্ট। বৃহস্পতিবার রাতে ট্রাম্পকে তার সঙ্গে নৈশভোজে অংশ নেওয়ার আমন্ত্রণও দেওয়া হয় বার্তায়।

ম্যাক্রোঁর পাঠানো এসব ব্যক্তিগত বার্তার স্ক্রিনশট ট্রাম্প প্রকাশ করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। রয়টার্স জানায়, এ প্রসঙ্গে হোয়াইট হাউজ ও ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ম্যাক্রোঁর ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, ট্রাম্পের শেয়ার করা বার্তাগুলো সত্য ও নির্ভরযোগ্য।

উল্লেখ্য, গ্রিনল্যান্ড দখল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিরোধিতাকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দেওয়ায় ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বর্তমানে টানাপোড়েনের মধ্যে রয়েছে। এ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাসেলসে ইউরোপীয় নেতাদের একটি জরুরি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Tags: ইজারল্যান্ডের দাভোসেফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁযুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিরোধিতাকারী দেশগুলোরযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালী বন্ধ, পারস্য উপসাগরে ২০০টি তেলের ট্যাংকার আটক
  • ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • মৌলভীবাজারে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
  • টাঙ্গাইলের মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা মালিককে জরিমানা
  • শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম