Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৌদি আরবে নতুনভাবে ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন

Taslima TanishabyTaslima Tanisha
২:১৬ pm ১৭, জানুয়ারী ২০২৬
in Lead News, বিশ্ব
A A
0

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত খনি প্রতিষ্ঠান সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি (মা’আদেন) দেশে চারটি স্থানে নতুন করে ৭৮ লাখ আউন্স (২ লাখ ২১ হাজার কেজি) স্বর্ণ সম্পদের সন্ধান পেয়েছে। এ ঘোষণা দেশের খনিজ সম্পদের সম্প্রসারণ এবং বিশ্বমানের স্বর্ণ উৎপাদক হিসেবে সৌদি আরবের অবস্থান আরও শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে এসেছে।

মা’আদেন জানিয়েছে, লক্ষ্যভিত্তিক খনন কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকভাবে ৯০ লাখ আউন্সের বেশি স্বর্ণসম্পদ পাওয়া গিয়েছিল। বার্ষিক প্রতিবেদন অনুযায়ী সমন্বয়ের পর চূড়ান্তভাবে নতুন সম্পদ হিসেবে ৭৮ লাখ আউন্স স্বর্ণ সংযোজন হয়েছে।

নতুন স্বর্ণসম্পদ চারটি এলাকায় পাওয়া গেছে—মানসুরাহ–মাসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং ওয়াদি আল জাওয়ান। এর মধ্যে মানসুরাহ–মাসারাহ প্রকল্পে এক বছরে সর্বাধিক ৩০ লাখ আউন্স স্বর্ণ যোগ হয়েছে। উরুক ২০/২১ ও উম্ম আস সালাম থেকে এসেছে ১৬ লাখ ৭০ হাজার আউন্স, এবং ওয়াদি আল জাওয়ানে প্রথমবারের মতো ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণের হিসাব যোগ হয়েছে।

মা’আদেনের সিইও বব উইল্ট বলেন, “এসব ফলাফল আমাদের দীর্ঘমেয়াদি কৌশলের সাফল্য প্রমাণ করছে। তাই আমরা সৌদি আরবের স্বর্ণসম্পদে বড় বিনিয়োগ অব্যাহত রেখেছি। নতুন সম্পদ সংযোজন আমাদের প্রকল্প পাইপলাইনের ধারাবাহিকতা ও সক্ষমতা তুলে ধরেছে এবং ভবিষ্যতের নগদ প্রবাহ নিশ্চিত করবে।”

২০২৬ সালের অনুসন্ধান কর্মসূচিতে মা’আদেন সেন্ট্রাল অ্যারাবিয়ান গোল্ড রিজিয়নে গুরুত্ব দিয়েছে। উন্নত পর্যায়ের খনন কার্যক্রমে নতুন খনিজ স্তর ও সম্ভাব্য খনি সম্প্রসারণের ইঙ্গিত পাওয়া গেছে। ঐতিহাসিক মাহদ স্বর্ণখনি এলাকায় খননের মাধ্যমে খনির আয়ু বৃদ্ধির সম্ভাবনাও চিহ্নিত হয়েছে।

মানসুরাহ–মাসারাহ প্রকল্পে বর্তমানে আনুমানিক ১১ কোটি ৬০ লাখ টন আকরে প্রতি টনে ২.৮ গ্রাম স্বর্ণ রয়েছে, যার মোট পরিমাণ প্রায় ১ কোটি ৪ লাখ আউন্স। সাম্প্রতিক খনন কার্যক্রমে এক বছরে নিট ৩০ লাখ আউন্স স্বর্ণ সংযোজন হয়েছে। তবে খনির গভীরে এখনও আরও বড় স্বর্ণ আবিষ্কারের সম্ভাবনা রয়েছে।

মা’আদেন জানিয়েছে, ২০২৬ সালের মধ্যে খনন কার্যক্রম চলবে এবং পর্যায়ক্রমে নতুন তথ্য প্রকাশ করা হবে।

Tags: খনিজ সম্পদসোনা উত্তোলনসৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানিসৌদি আরব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে ১৪ দিনের ডিজেল মজুদ আছে: বিপিসি
  • বেনাপোলে মিথ্যা ঘোষণায় আনা আমদানি করা রুই মাছ আটক
  • রোজা রেখে ঈদের কেনাকাটায় ক্লান্তি কমানোর উপায়
  • কাপাসিয়ায় আদালতের রায় উপেক্ষা করে জমি দখল
  • নাভারনে সিএনজি ও থ্রি হুইলার মালিক সমিতির ইফতার মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম