Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক স্বচ্ছতা দেখতে চায় বিশ্বব্যাংক

Bangla FMbyBangla FM
১২:৪৪ pm ১৫, ফেব্রুয়ারী ২০২৫
in অর্থনীতি
A A
0

বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক সংস্কারে সহযোগিতা করছে বিশ্বব্যাংক। বর্তমান শাসন ব্যবস্থার প্রতি সমর্থন জানিয়ে সংস্থাটি বলছে, রাজনৈতিক রূপান্তরের এ সময়ে শাসনব্যবস্থা এবং স্বচ্ছতার উন্নতি জরুরি। এর মাধ্যমে একটি ন্যায্য বাংলাদেশের ভিত্তি স্থাপন করতে পারে।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বৃহস্পতিবার বাংলাদেশ সফর শেষ করেছেন। সফর শেষে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মার্টিন রাইজার এসব কথা বলেন। দেশের অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।

রাইজার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করেছেন। সাক্ষাৎকালে তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং উন্নত জনসেবার ভিত্তি তৈরিতে অব্যাহত সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছেন।

মার্টিন রাইজার বাংলাদেশে বিশ্বব্যাংকের চলমান এবং পরিকল্পিত বিভিন্ন সহায়তা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। এ সময় বাংলাদেশের ন্যায্য ভিত্তি স্থাপনের জন্য রাজনৈতিক রূপান্তরকালে শাসনব্যবস্থা এবং স্বচ্ছতার উন্নতিতে জোর দিয়েছেন।

রাইজার বলেন,“স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধির জন্য বিশ্বব্যাংক সরকারকে বিভিন্ন সংস্কারে সহায়তা করছে: ব্যাংক রেজোলিউশন এবং সম্পদ পুনরুদ্ধার, কর নীতি এবং রাজস্ব সংগ্রহ, ক্রয় এবং নিরীক্ষণ এবং জাতীয় পরিসংখ্যানের মান এবং স্বাধীনতা জোরদার করা।

তিনি বলেন, “এই সংস্কারগুলি মধ্যমেয়াদে সমান সুযোগ তৈরি করতে এবং ব্যবসা ও জনগণের আস্থা বৃদ্ধিতে সহায়তা করবে।’

২০২৪ সালের সেপ্টেম্বরের বন্যা থেকে পুনরুদ্ধার, জ্বালানি খাতে চাপ কমাতে, একটি আধুনিক ও সুনির্দিষ্ট সামাজিক সহায়তা ব্যবস্থা তৈরি করতে এবং ঢাকায় ক্রমবর্ধমান বায়ু দূষণ মোকাবেলায় সহায়তা করার জন্য বিশ্বব্যাংকের নতুন ঋণ প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

সফরকালে, রাইজার অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান এবং সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সাথে সরকারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এবং উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রহমানের পক্ষে দেশের পরিবর্তন সম্ভব নয়: পাটওয়ারী
  • মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড
  • যশোরে সীমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ
  • ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার
  • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম