Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফ্যাসিবাদীদের দ্রুত বিচার করতে হবে: রফিকুল ইসলাম খান।

Bangla FMbyBangla FM
১০:০৪ am ১৫, ফেব্রুয়ারী ২০২৫
in রাজনীতি
A A
0

মোঃ আব্দুল কুদ্দুস শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেয়া হবে না। গণহত্যা ও ফ্যাসিবাদীদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। সরকারের ভেতরে- বাইরে থাকা ফ্যাসিবাদ ও তাদের দোসরদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহবান জানাই। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষ আল্লাহর আইন ও সৎ – ন্যায়পরায়ণ নেতৃত্ব চায়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান এ সময় আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল। আজ তারাই জনগণের কাছে নিষিদ্ধ হয়ে গেছে। জামায়াত-শিবির সব বাধা অতিক্রম করে তার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা, তার মন্ত্রী, এমপি ও ফ্যাসিবাদীরা পালিয়ে গেছে। দেশের মানুষ নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশ পেয়েছে। নতুন বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ঠুস করে ভাষণ দেয়ার শখ জাগে পালিয়ে যাবার পর। হাসিনা ও তার দোসরদের দেশে ফিরে আসার আর সম্ভাবনা নেই। যদি আসতেই হয় ফাঁসির আসামী হয়ে আসতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জ- ০৬ (শাহজাদপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা মোঃ শাহীনুর আলম, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ জাহিদুল ইসলাম, সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা মোঃ শহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা শাখার আমীর মোঃ আরিফুল ইসলাম সোহেল, উল্লাপাড়া উপজেলার আমীর অধ্যাপক শাহজাহান আলী, শাহজাদপুর উপজেলা শাখার সেক্রেটারি মাষ্টার মাওলানা মোঃ আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, যুব জামায়াতের শাহজাদপুর উপজেলা সভাপতি মোঃ আবু ইসহাক ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর উপজেলা সভাপতি সহকারি অধ্যাপক মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।


গণসমাবেশ শেষে সমাবেশ স্থল থেকে জামায়াত নেতৃবৃন্দ বিশাল একটি মিছিল বের করে। মিছিলটি পৌর এলাকার উপজেলা পরিষদ চত্বর হয়ে সরকারি পাইলট মডেল হাইস্কুল মাঠে শেষ হয়। উক্ত সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিল্লিতে ঠিক কী ঘটেছিল মাহদী হাসানের সঙ্গে?
  • প্রধানমন্ত্রী ২৬ ফেব্রুয়ারি একুশে পদক বিতরণ ও বইমেলা উদ্বোধন করবেন
  • পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
  • রমজানে বেনাপোলে নিত্যপণ্যের দাম বেড়েছে, ক্রেতাদের ক্ষোভ
  • সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম