Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সংসার ভাঙছে তাহসান-রোজার!

Tanazzina TaniabyTanazzina Tania
৯:১৩ pm ১০, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, বিনোদন
A A
0

বছরের শুরুতেই বিয়ের খবরে ভক্তদের চমকে দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। ২০২৫ সালের জানুয়ারিতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। তবে সেই সম্পর্কের রেশ কাটতে না কাটতেই এবার এল বিচ্ছেদের আভাস। তাহসান নিজেই নিশ্চিত করেছেন যে, তিনি এবং রোজা গত কয়েক মাস ধরে আর একসঙ্গে থাকছেন না।

সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরেই তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন চলছিল। বিশেষ করে বিবাহ বার্ষিকী ঘিরে বিভিন্ন মুখরোচক খবরের প্রেক্ষাপটে নীরবতা ভাঙেন এই তারকা। তাহসান এক বার্তায় জানান, “দীর্ঘদিন ধরেই আমরা আলাদা থাকছি। ব্যক্তিগত জীবন নিয়ে জনসম্মুখে কিছু বলতে চাইনি। কিন্তু আমাদের বিবাহ বার্ষিকী নিয়ে ইন্টারনেটে প্রচুর ভুয়া খবর দেখেছি, যার ফলে সত্যটা জানানো প্রয়োজন মনে করছি।”

তাহসান আরও স্পষ্ট করেন যে, তাদের মধ্যে বর্তমানে কোনো দাম্পত্য সম্পর্ক নেই এবং তারা দীর্ঘ সময় ধরেই পৃথকভাবে জীবনযাপন করছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।

এটি ছিল তাহসান খানের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৬ সালে তিনি অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দীর্ঘ ১১ বছরের সেই সংসার ২০১৭ সালে ভেঙে যায়। তাহসান-মিথিলা দম্পতির আইরা নামের একটি কন্যাসন্তান রয়েছে। দ্বিতীয় বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই বিচ্ছেদের এই সংবাদে ভক্তমহলে বইছে আলোচনা-সমালোচনার ঝড়।

Tags: তাহসান-রোজাবিনোদনসোশ্যাল মিডিয়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেরোবি অর্থ কমিটির ৪৩তম সভা অনুষ্ঠিত
  • সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ভোটকেন্দ্রে যাওয়ার ডাক—আবুল কালাম আজাদ
  • সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭নেতাকর্মী বিএনপিতে যোগদান
  • বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন–রুহুল কবির রিজভী
  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম