Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শীতের ভরা মৌসুমেও উত্তপ্ত কাপাসিয়ার বাজার

Tanazzina TaniabyTanazzina Tania
১:৫০ pm ১০, জানুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

শীতের এই সময়ে বাজারে শাকসবজির সরবরাহ প্রচুর থাকার কথা থাকলেও গাজীপুরের কাপাসিয়ায় দেখা যাচ্ছে উল্টো চিত্র। মাত্র দুই দিনের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় সবজি কেনাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে কাপাসিয়া সদর বাজার ঘুরে দেখা যায়, আলু, পেঁয়াজ, লাউ, মুলা, শিম ও বেগুনের দাম আকাশচুম্বী। এছাড়া লাল শাক, পালং শাক ও পুঁইশাকের মতো সাধারণ শাকের দামও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। শীতকালীন সবজির এই অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

সবজির আকাশচুম্বী দামের পেছনে উৎপাদন খরচ ও আবহাওয়াকে দায়ী করছেন কৃষকরা। স্থানীয় কৃষক মাহাবুবুর রহমান বলেন:

“শীতের এই সময়ে ফলন ভালো হলেও সার, বীজ ও পরিবহণ খরচ আগের চেয়ে অনেক বেশি। এছাড়া কুয়াশা ও বিরূপ আবহাওয়ার কারণে কিছু ফসলের ক্ষতি হওয়ায় বাজারে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।”

বাজারে বাজার করতে আসা নূরুল আমিন নামের এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভেবেছিলাম শীতের সময় সবজির দাম কমবে, কিন্তু দুদিন আগের তুলনায় প্রায় প্রতিটি সবজিতে ২০-৩০ টাকা বেড়েছে। আমাদের মতো মধ্যবিত্তদের জন্য এখন মাছ-মাংস তো দূরের কথা, সাধারণ সবজি কেনাই কঠিন হয়ে দাঁড়িয়েছে।”

বাজার সংশ্লিষ্টদের মতে, শুধুমাত্র উৎপাদন ঘাটতি নয়, বরং বাজার তদারকির অভাবে একটি সিন্ডিকেট চক্র দাম বাড়িয়ে দিচ্ছে। স্থানীয় প্রশাসন ও বাজার কমিটি দ্রুত হস্তক্ষেপ না করলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছেন তারা।

কাপাসিয়ার সাধারণ মানুষ অবিলম্বে বাজার মনিটরিং জোরদার করে সবজির দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার দাবি জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম যুক্তিসঙ্গত মনে হয়নি: সংসদে শিক্ষামন্ত্রী
  • আগামীকাল দিনাজপুরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম