Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব ছাড়ছেন তারেক রহমান

Taslima TanishabyTaslima Tanisha
৫:৫৩ pm ০৯, জানুয়ারী ২০২৬
in Top Lead News, রাজনীতি
A A
0

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে দলের পূর্ণ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক থেকে।

দলীয় সূত্র জানায়, আজ রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এটি নিয়মিত বৈঠক না হলেও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নেতারা।

বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানান, বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা ঘোষণা না করা হলেও দলের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে।

এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঙ্গিত দিয়েছিলেন, খুব শিগগিরই তারেক রহমানকে দলের চেয়ারম্যান নির্বাচিত করা হবে।

উল্লেখ্য, ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর চেয়ারম্যান পদটি শূন্য হয়। সে প্রেক্ষাপটেই দলীয় নেতৃত্বে এই পরিবর্তন আসছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Tags: তারেক রহমানবাংলাদেশ জাতীয়তাবাদী দলভারপ্রাপ্ত চেয়ারম্যান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নেত্রকোণায় বজ্রপাতে ২ জনের মৃত্যু
  • ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় বিএনপি নেতা সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
  • ক্ষেপণাস্ত্রের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ, আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০
  • মতপ্রকাশের স্বাধীনতাই গণতন্ত্রের বিউটি: সমাজকল্যাণমন্ত্রী
  • ইন্দো-প্যাসিফিক এনার্জি ফোরামে বাংলাদেশ: টোকিওতে জ্বালানি মন্ত্রীদের উচ্চপর্যায়ের বৈঠক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম