Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাংবাদিক পরিচয়ে জাল টাকার ব্যবসা 

Bangla FMbyBangla FM
৬:২৭ am ৩০, জুন ২০২৫
in অপরাধ
A A
0

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:

সাংবাদিক পরিচয় দিয়ে,  জাল টাকার ব্যবসা সহ রকম অপরাধ মূলক কাজ করতো রানা ।

রাজশাহী নগরীর মতিহার থানা এলাকার তালাইমারি মোড়ে জাল টাকাসহ জনতার হাতে আটক হয়েছে শুকুর রানা ওরফে এমএস রানা নামের এক সাংবাদিক।। এ নিয়ে সামাজিক গণমাধ্যমে (ফেসবুকে) একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়।

২৮ জুন শনিবার দিবাগত রাত আনুমানিক সেয়া ১১ টার সময় নগরীর তালাইমারি মোড়ে চান্দু মিয়ার চায়ের দোকানে চা খেয়ে বিল পরিশোধের জন্য ১০০০ টাকার নোট দেন। টাকা হাতে নিয়ে দোকানদার বুজতে পারেন টাকাটা জাল।এ সময় চায়ের দোকানিসহ স্থানীয় জনগন রানার প্যান্টের পকেট চেক করে আরও কিছু জাল নোট পেলে তাকে আটক রেখে মতিহার থানা পুলিশের নিকট সোপর্দ করে। এসময় তার কাছে ১০০০ টাকার ২ টি ৫০০ টাকার ৩ টি ২০০ টাকার ৩ টিসহ মোট ৪১০০ জাল টাকার জাল নোট পাওয়া যায়।

চায়ের দোকানদার বলেন, রানা এর আগেও চা- নাস্তা খেয়ে জাল টাকা দিয়েছে। সেই থেকে চায়ের দোকানদার রানার বিষয়ে আগে থেকেই সতর্ক ছিলো। গতকালও রানা দোকানে জাল টাকা দিয়ে বিল পরিশোধ করার সময় দোকানদার তাকে হাতেনাতে ধরে। আটকের সময় রানার ব্যবহৃত আর ওয়ান ফাইভ মোটরসাইকেল ও একটি সাংবাদিক আইডি কার্ডও উদ্ধার করে।

স্থানীয়রা জানায়,  শুকুর রানা ওরফে এমএস রানা ওরফে রানা আহম্মেদ ওরফে রানার বিরুদ্ধে রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ জেলায় বেশ কয়েকটি মামলা রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে রানা সাংবাদিকতার মতো মহৎ পেশাকে পুঁজি করে বিভিন্ন অপকর্মে জড়িত।

আটকের সময় উদ্ধারকৃত সাংবাদিক কার্ড নিয়ে উক্ত নিউজ পোর্টালের সম্পাদকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সেই সময় নির্বাহী সম্পাদক কার্ডটি দিয়ে থাকতে পারে তবে বিগত ৫/৬ বছর যাবৎ রাজশাহীতে আমাদের এমএস রানা নামের কোন সাংবাদিক নাই।” তিনি আরও বলেন সাংবাদিক পরিচয় দিয়ে যারা অপরাধের সাথে জড়িত তাদের সনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।

শুকুর রানার অপরাধমুলক কর্মকান্ড নিয়ে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ফায়সাল হোসেন বলেন, শুকুর রানা সাংবাদিক এটা গতকালই জানতে পারি, তাকে কোনদিন সাংবাদিকতা করতে দেখিনি তবে তার বিষয়ে যতটা জানলাম তাতে শুকুর রানাকে সাংবাদিক হিসেবে অবাঞ্ছিত ঘোষনা করলাম। ভবিষ্যতে সে যেন রাজশাহীতে সাংবাদিক পরিচয় না দিতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। “

জাল টাকা সহ আটকের বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন,” শুকুর রানা নামের একজনকে ৪১০০ টাকার বিভিন্ন জাল নোটসহ স্থানীয় জনগন আটক করে সেই সময় তার কাছে আর ওয়ান ফাইভ মোটরসাইকেল ও একটি সাংবাদিক আইডি কার্ড পাওয়া যায়, আমরা তার বিরুদ্ধে জাল টাকা রাখার অপরাধে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।”

উল্লেখ শুকুর রানা ওরফে এমএস রানা ওরফে রানা আহম্মেদ ওরফে রানা চাপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা। বর্তমানে বোয়ালিয়া থানার বনলতা আবাসিকে বসবাস করে। ছাগল চুরির অভিযোগ থেকে শুরু করে নারী নির্যাতন একাধিক বিয়ে করে বউদের টাকা-পয়সা আত্মসাৎ , অসামাজিক কার্যকলাপ, নিজের বাসায় দেহব্যবসা করার সময় খদ্দেরসহ তার তৎকালীন বউসহ ৪ জন নারী আটক, ব্ল্যাকমেইল করাসহ এমন কোন অপরাধ নাই যা সে করেনি। এ বিষয়ে আরও অধিক তদন্ত করা   হচ্ছে ।

Tags: অপরাধজাল টাকার ব্যবসা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম