Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উত্তর কোরিয়ার সঙ্গে আস্থা গড়ে তুলতে চান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

Bangla FMbyBangla FM
৬:২৪ am ১৫, অগাস্ট ২০২৫
in বিশ্ব
A A
0

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং জানিয়েছেন, উত্তর কোরিয়ার রাজনৈতিক কাঠামোকে সম্মান জানিয়ে দুই দেশের মধ্যে সামরিক আস্থা তৈরির উদ্যোগ নেবেন তার সরকার। সম্প্রতি পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নে অনাগ্রহ প্রকাশের একদিন পর তিনি এ প্রতিশ্রুতি দেন।

১৫ আগস্ট জাতীয় মুক্তি দিবসের অনুষ্ঠানে লি বলেন, দক্ষিণ কোরিয়া কোনো ধরনের শত্রুতাপূর্ণ পদক্ষেপে যেতে চায় না। বরং সীমান্তে উত্তেজনা কমিয়ে আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে ধারাবাহিক পদক্ষেপ নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, উত্তর কোরিয়াও এই উদ্যোগে ইতিবাচক সাড়া দেবে।

জাতীয় মুক্তি দিবসটি উত্তর ও দক্ষিণ কোরিয়া উভয় দেশেই একই দিনে পালিত হয়। এই দিনে ১৯৪৫ সালে জাপানি শাসন থেকে কোরিয়ান উপদ্বীপ মুক্তি পেয়েছিল।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং সম্প্রতি বলেছেন, সিউলের সঙ্গে সম্পর্ক উন্নত করার কোনো পরিকল্পনা তাদের নেই। এছাড়া সীমান্তে প্রচারণামূলক লাউডস্পিকার সরানোর খবরও তারা অস্বীকার করেছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, গত জুনে উভয় পক্ষই সীমান্ত এলাকায় প্রচারণা সম্প্রচার বন্ধ করেছিল। তবে সাম্প্রতিক সপ্তাহে উত্তর কোরিয়ার সৈন্যদের লাউডস্পিকার ভাঙতে দেখা গেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাইমের প্রভাবশালীদের তালিকায় তারেক রহমান
  • ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ, সংসদে জানালেন প্রধানমন্ত্রী
  • কোচিং সেন্টার আইনের আওতায় আনার ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • মাধ্যমিক বিদ্যালয়ে গাইড বই ও কোচিং বাণিজ্য, চাপে শিক্ষার্থী-অভিভাবক
  • সুশৃঙ্খল পরিবেশে মৌলভীবাজারে বৃত্তি পরীক্ষা শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম