Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইবিতে নওগাঁ জেলার নবীন বরণ ও বিদায় সংবর্ধনা 

Bangla FMbyBangla FM
১১:১৮ am ১৯, ফেব্রুয়ারী ২০২৫
in ক্যাম্পাস
A A
0

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নওগাঁ জেলা হতে আগত শিক্ষার্থীদের সংগঠন নওগাঁ জেলা কল্যাণের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী খেলাধুলা, চড়ুইভাতি, শিক্ষা সামগ্রী দিয়ে নবীনদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে দিনটি উদযাপন করেন জেলার বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোঃ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল আল মোহিত, সিএসই বিভাগের অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মওদুদ আহমেদ এবং সাংবাদিকতা বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়।

অনুষ্ঠানের সভাপতি মোঃ হাবিবুল্লাহ বলেন, আজকের পোগ্রামের মূল আকর্ষণ ই হলো আমাদের নবীনরা। নবীনদের সাথে একটা সুসম্পর্ক যেনো হয় সেই লক্ষ্যেই এই আয়োজন। আশাকরি তোমরা জেলার সকলের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখবা। এছাড়াও আজকে অনেকে বিদায় নিচ্ছেন। নতুনরা আসবে প্রবীনরা বিদায় নিবে এইটাই স্বাভাবিক। তবে আমাদের ভাতৃত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকুক আজীবন।

দিকনির্দেশনা মূলক বিভিন্ন তথ্য দিয়ে সমাপনী বক্তব্যে ড. মো: আব্দুল আল মোহিত বলেন, যে বিষয়গুলো আসছে তা হলো আমাদের সংগঠনে ইউনিটি থাকতে হবে। বছরে শুধু এই একটি প্রোগ্রাম নয়, তোমরা পিকনিক করতে পারো, কুইজ টেস্টের ব্যবস্থা করতে পারো অথবা তোমাদের হাবিব স্যার তোমাদের কম্পিউটার বেজড স্কিল ডেভেলপমেন্টে সাহায্য করতে পারে, আমরা রিসার্চ অথবা বাইরের বিষয়গুলোতে তোমাদের সাহায্য করতে পারবো। আমরা তোমাদের এই দিকনির্দেশনা গুলো দিতে পারি। ওয়ার্কশপ করে, সেমিনার করে। সবচেয়ে বড় কথা নওঁগা জেলা সমিতি কিন্তু আমাদের জায়গা। আমাদের যেকোনো সমস্যা হোক আমরা এখানে আসি, আমাদের মনের কথাগুলো খুলে বলি, অবশ্যই সমাধান হবে। আমাদের সভাপতি, সেক্রেটারি আছে। এজন্য আমরা বলছি আমাদের সম্পৃক্ততা থাকতে হবে, আমাদের সংগঠনের কার্যক্রম বাড়াতে হবে।

ফারহানা ইয়াসমিন 

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম