Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

Bangla FMbyBangla FM
৪:১২ pm ২৮, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

মুহম্মদ আবুল বাশার:

সারাদেশের ন্যায় ময়মনসিংহে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে যথাযথ মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপিত হয়। সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।দিবসটি উপলক্ষে সোমবার (২৮ এপ্রিল) জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জাকির হোসেনের নেতৃত্বে সকাল সাড়ে আটটায় র‍্যালিটি নতুন বাজার মোড় হয়ে টাউন হলে গিয়ে সমাপ্তি হয়। র‍্যালি শেষে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ”দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভাপতির বক্তব্যে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বলেন, আমাদের দেশে বেসরকারি আইনগত সেবা দীর্ঘ সময় ধরে থাকলেও, সরকারিভাবে আইনগত সহায়তা প্রদান ব্যবস্থা একেবারেই নেই বললে চলে। সেই বিবেচনায় ১৯৯৪ সালের ৬ জানুয়ারি কেবিনেট ডিভিশনে ৮ নম্বর রেজুলেশনের ভিত্তিতে একটি সার্কুলার জারি হয়। তারই ধারাবাহিকতায় আমাদের সরকারি আইনগত সহায়তার যাত্রা শুরু। যা এখন একটি কাঠামোগত প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, মূলত সমাজে আর্থিকভাবে অসচ্ছল ও যে সকল মানুষ নিজ খরচে আইনজীবী নিয়োগ করে মামলা পরিচালনা করতে পারেন না, তাদেরকে আইনি সহযোগিতা দেওয়া এই প্রতিষ্ঠানের মূল কর্মসূচি ও উদ্দেশ্য। আমাদের দেশে সাধারণ মানুষের পরম চাওয়া যাতে তারা তাদের বিচারিক সেবা থেকে বঞ্চিত না হয়। সাধারণ মানুষের আইনগত সহায়তা পাওয়ার ক্ষেত্রে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাই আইনগত সহায়তা কর্মসূচিতে সকল প্রতিষ্ঠান সমন্বয়ের সাথে কাজ করলে সাধারণ মানুষের চাহিদা কিছুটা হলেও পূরণ করা সম্ভব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব,জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ সুদীপ্ত তালুকদার। তিনি তার বক্তব্যে সকল অতিথি, আয়োজক এবং অংশ গ্রহণকারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।বক্তব্যে তিনি অনুষ্ঠানের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন এবং অনুষ্ঠানের সফলতা কামনা করেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার তমা এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা ইসলামের সঞ্চালনায়  অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোখলেছুর রহমান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা,অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার, জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব সৈয়দ সাদউদ্দিন আহমেদ,বিজ্ঞ সরকারি উকিল মোঃ আজহারুল হক, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর মোঃ আনোয়ার আজিজ টুটুল।

অনুষ্ঠান শেষে আইনগত সহায়তা প্রদানে বিশেষ অবদানের জন্য তিনজন আইনজীবীকে সেরা প্যানেল আইনজীবী সম্মাননা প্রদান করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার পেতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণের মধ্যে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম সম্পর্কে প্রচার ও সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ২৮ এপ্রিল- কে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করেছেন।সভায় ময়মনসিংহের বিজ্ঞ বিচারক মন্ডলী,আইনজীবী,স্থানীয় প্রশাসন,মানবাধিকার সংগঠন, বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: জাতীয় আইনগত সহায়তা দিবসপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে উপকূলের ৬৮৪ হতদরিদ্র পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
  • টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি
  • উত্তরাঞ্চলে প্রথম সিআরটি মেশিন স্থাপন
  • দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বইমেলার পর্দা নামল
  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম