Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুবর্ণচরে বিধবাকে গণধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

Bangla FMbyBangla FM
৬:৩৩ am ৩০, জুন ২০২৫
in আইন ও আদালত
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক বিধবাকে গণধর্ষণের অভিযোগে সিরাজ উদ্দিন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার বিকেলে চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের হাফিজ গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার সকালে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার সিরাজ চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেছ এলাকার নবী মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, ভুক্তভোগী নারী ও অভিযুক্ত সিরাজ একই এলাকার প্রতিবেশী। ধর্ষণের শিকার ওই নারী দুই বছর আগে স্বামী হারিয়ে ছেলে সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। গত ১১ মে রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে সিরাজ ও তার সহযোগী ওসমান তাকে পাশের পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে তার দুই হাত গামছা দিয়ে বেঁধে মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে এবং পরে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। ভুক্তভোগী পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারির সময় সিরাজ ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে। অপর অভিযুক্ত ওসমান পলাতক রয়েছে এবং তাকে ধরার চেষ্টা চলছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম