Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অসহায় বুদ্ধি প্রতিবন্ধী আঞ্জুরাকে লালন-পালন করে বিয়ে দিলেন ’আলো পথে ফরিদপুর’  

Bangla FMbyBangla FM
৫:৫০ am ২২, ফেব্রুয়ারী ২০২৫
in সংগঠন
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

বুদ্ধি প্রতিবন্ধী আঞ্জুরা আক্তার (১৮) ঠিকমতো কথা বলতে পারে না, মানুষ দেখলে শুধু হাঁসে। মাত্র ৮ বছর বয়সে দিনমজুর বাবাকে হারায়। তিন ভাই-বোনের মধ্যে সবার বড় আঞ্জুরা। বাবার সম্পত্তি বলতে অন্যের জমির উপর একটি ছাপড়া ঘর ছাড়া কিছুই নেই। আঞ্জুরার মাও ঠিকমতো কথা বলতে পারেন না।  স্বামী হারানোর পর তার মা তিন সন্তান নিয়ে চরম অসহায় হয়ে পড়েন। ছেলে-মেয়েদের ভরণ-পোষন নিয়ে চরম দুশ্চিন্তায় পড়ে যান তিনি। পরিবারটির অসহায়ত্বের খবর পেয়ে প্রতিবন্ধী আঞ্জুরার দায়িত্ব নেন আলোর পথে ফরিদপুর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কোষাধ্যক্ষ মহুয়া ইসলাম।

তিনিই আঞ্জুরাকে লালন-পালন করে বড় করেন। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সেই অসহায় বুদ্ধি প্রতিবন্ধী আঞ্জুরা বিয়ে পিরিতে বসে। বিয়ে উপলেক্ষ ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের উজিরপুর গ্রামে আঞ্জুরার বাড়িতে নানা আয়োজন করেন মহুয়া ইসলাম। বর আব্দুস সালাম সুমন (২৫)। তার মা-বাবা ও ভাই-বোন কেউ নেই। তিনিও ঠিকমতো পরিস্কার করে কথা বলতে পারেন না। তার বাড়ি কুষ্টিয়া হলেও থাকেন স্থানীয় ময়েনদিয়া বাজারের পাশে। আঞ্জুরার পরিবারের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আঞ্জুরার অসহায় মায়ের মুখ মেয়ের বিয়ের রং দিয়ে মাখানো। মেয়ের বিয়ে নিয়ে তিনি মহাব্যস্ত সময় পার করছেন। আর তাদের ছাপড়া ঘরের সামনে ছোট ওঠানে চুলা খুড়ে বরযাত্রী ও প্রতিবেশীদের খাওয়া-দাওয়ার জন্য রান্না-বাড়ির কাজ চলছে। পাশেই সাউন্ড বক্সে চলছে বিয়ের গান। এদিকে আঞ্জুরা নতুন শাড়ী-গহনা পড়ে আর বর সুমন নতুন পাঞ্জাবি-পায়জামা পড়ে বসে আছেন। বর-কনে দুই জনই বুদ্ধি প্রতিবন্ধী হলেও বিয়ের আয়োজনে কোনো কিছুর কমতি না থাকায় তাদেরকে আনন্দের জোয়ারে ভাসতে দেখা যায়। কিছুক্ষন পরপর শুধু মুচকি মুচকি হাঁসি দিতে দেখা যায়। সব মিলিয়ে বিয়ের আয়োজনটা জাঁকজমক ছিল।

বর আব্দুস সালাম সুমন বলেন, আমার বাড়ি কুষ্টিয়া। আমার মা-বাবা ও ভাই-বোন কেউ নেই। আমি ময়েনদিয়া বাজারে কাঁচা তরকারির ছোট একটা দোকান করি। আঞ্জুরাকে আমার পছন্দ হয়েছে। তাই বিয়ে করছি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের মতো গরীব-অসহায়দের বিয়ের আয়োজন যারা করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।

বিয়ের আয়োজনকারী মহুয়া ইসলাম বলেন, আঞ্জুরার পরিবার খুবই গরীব-অসহায়। তাদের সামর্থ ছিল না আঞ্জুরা ও তার ভাই-বোনদের লালন-পালন করার। মাত্র ৮ বছর বয়সে আমি আঞ্জুরাকে খুজে পাই। পরে ওর আরেক ভাইকেও আমি নিয়ে যাই। ওদের তিন ভাই-বোনের মধ্যে দুই ভাই-বোনকে আমি লালন-পালন করি। এখন আঞ্জুরার বিয়ের বয়স হয়েছে। তাকে বিয়ে দেওয়ার মতো সামর্থ নেই তার পরিবারের। তাই আলোর পথে ফরিদপুর এর পক্ষ থেকে আমি এই বিয়ের আয়োজন করেছি। বিয়ের আয়োজনে অনেকে আমাকে সহযোগিতা করেছেন।  

বিধান মন্ডল 
সালথা ফরিদপুর

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী
  • মার্কিন অবরোধ সত্ত্বেও হরমুজ অতিক্রম করেছে চীনা তেলবাহী জাহাজ
  • কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বরিশালে উৎসবের আমেজে বাংলা নববর্ষ উদযাপন
  • লেবানন-ইসরাইল শান্তি আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম