Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ক্ষেতলালে বাজার মনিটরিং অভিযানে দুই ব্যবসায়ীর জরিমানা

Bangla FMbyBangla FM
১২:১৬ pm ০১, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

 (জয়পুরহাট) জেলা  প্রতিনিধি :

জয়পুরহাটের ক্ষেতলালে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।

১ মার্চ (শনিবার) বেলা ১২টায় উপজেলার ইটাখোলা বাজার ও বটতলী বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে মূল্য তালিকা না থাকা, রশিদ সংরক্ষণ না করা, বিএসটিআইয়ের অনুমোদন বিহীন ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের জন্য মোবাইল কোর্টের মাধ্যমে বেকারী মালামাল প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠানের তিন হাজার টাকা এবং সড়ক ও জনপদ আইন অমান্য করে অবৈধভাবে রাস্তায় ইটের খোয়া রাখার অপরাধে আরেক জনকে তিন হাজার টাকা সহ মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্যানেটারী ইন্সপেক্টর হারুনুর রশিদ, ক্ষেতলাল থানার তদন্ত কর্মকর্তা শ্রী দিপেন্দ্রনাথ সিংহ ও উপজেলা পরিষদের সি,এ এস এম শওকত প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে দুইটি প্রতিষ্ঠানের জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Tags: দুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী
  • চরভদ্রাসনে ভূমিহীন কৃষকদের ভুট্টা জবরদখলের অভিযোগে মানববন্ধন
  • হরমুজ প্রণালি সংকটের প্রেক্ষিতে ইরানের তেল শিল্পে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
  • আপনি এখনই সরে দাঁড়ান, হাঙ্গেরির প্রেসিডেন্টকে নতুন প্রধানমন্ত্রী
  • বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের মৃত্যুতে ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শোক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম