Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাঘাটার সাংকিভাঙ্গায় রাস্তা সংস্কারে এলাকাবাসীর নজিরবিহীন উদ্যোগ

Bangla FMbyBangla FM
৯:০৯ am ২৫, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা,ফুলছড়ি):

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের সাংকিভাঙ্গা যমুনা বাজার এলাকার কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এলাকাবাসী নিজেরাই তা সংস্কার করেছেন।

গত কদিনের বর্ষণে রাস্তায় সৃষ্টি হয় গভীর খানাখন্দ। এতে স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও কৃষকদের যাতায়াতে দুর্ভোগ চরমে পৌঁছায়। প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ না আসায়, স্থানীয় বাসিন্দা রবিজ উদ্দিন নিজের উদ্যোগে রাস্তা সংস্কারের কাজে নামেন।

তিনি বলেন,“প্রতিদিন দেখি লোকজন হেঁটে যেতে পারছে না। বাচ্চারা কাদায় পড়ে যাচ্ছে। কেউ কিছু করছে না। তাই বাসা থেকে কোদাল আর টুকরি নিয়ে নিজেই কাজে নেমে পড়ি।”

রবিজ উদ্দিনের সঙ্গে যুক্ত হন এলাকার জামারুল মিয়া, নজির উদ্দিন ও তসলিম উদ্দিন। তারা সকলে একসঙ্গে গর্তে মাটি ফেলে, পানি সেচে, রাস্তা চলাচলের উপযোগী করে তোলেন।

জামারুল মিয়া বলেন,“সরকারি লোকজন শুধু আশ্বাস দেয়, কাজ করে না। তাই আমরা নিজেরাই কাজ শুরু করেছি। মানুষের কষ্ট আর সহ্য হচ্ছিল না।”

নজির উদ্দিন বলেন, “স্কুলের ছাত্রছাত্রীদের কষ্ট দেখে মন খারাপ হয়ে যায়। বৃষ্টি হলে কেউ বের হতে পারে না। সবাই মিলে কাজ করলে অনেক কিছু সম্ভব।”

তসলিম উদ্দিন বলেন, “এই রাস্তাটা শুধু আমাদের চলার পথ না, এটা আমাদের জীবনের অংশ। আমরা চাই, ভবিষ্যতে যেন সরকার স্থায়ীভাবে এটি পাকা করে দেয়।”

এলাকাবাসীর এমন স্বতঃস্ফূর্ত উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। তবে তারা জানিয়েছেন, এই ধরনের সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত রাস্তা পাকা করাসহ সরকারি বরাদ্দ প্রয়োজন।

Tags: রাস্তা সংস্কার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি
  • বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • বাবার মরদেহ ফেলে রেখে সম্পত্তি নিয়ে সন্তানদের সংঘর্ষ
  • ডেঙ্গু ঠেকাতে মাঠে নামছে বিশেষ টাস্কফোর্স
  • মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক সভায় পারফরমেন্স বিবেচনায় শ্রেষ্ঠ কর্মকর্তারা পুরস্কৃত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম