Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হবিগঞ্জে ‘ভুয়া পুলিশ সুপার, ওসি’ চক্রের ৪ সদস্য গ্রেফতার

Bangla FMbyBangla FM
৩:৪৮ pm ২৬, এপ্রিল ২০২৫
in অপরাধ
A A
0

হবিগঞ্জ প্রতিনিধি :

পুলিশ সুপার, ওসি সবই সাজতেন তারা নিজেরা। ভুলভাল সিল বানিয়ে ভুয়া স্বাক্ষর দিয়েই তৈরি করতেন পুলিশ ক্লিয়ারেন্স। বিশাল সিন্ডিকেট গড়ে তুলে দেশব্যাপী করে চলেছিলেন প্রতারণা। এমনকি পাসপোর্ট, বিভিন্ন দেশের ভিসা, এনআইডি সবই তারা নিজেরা বানাতেন। তাদের প্রতারণার শিকার হয়েছেন অসংখ্য মানুষ।

অবশেষে হবিগঞ্জের পুলিশ সুপার এবং বানিয়াচংয়ের ওসি’র ভুয়া স্বাক্ষর করা একটি পুলিশ ক্লিয়ারেন্স আসে পুলিশের হাতে। আর সে থেকেই অনুসন্ধানে নামে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। টানা কয়েকদিনের অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এসব তথ্য। ঢাকা ও গাজীপুর থেকে একে একে গ্রেফতার করা হয় চক্রের ৪ সদস্যকে। তাদের কাছ থেকে সিলসহ ভুয়া কাগজপত্র জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সেলিম আহমেদ, মো. খালিদুর রহমান, মো. রুকুনুর রহমান ও মো. সুমন মিয়া।

তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন, ১টি হার্ডডিস্ক, ৫টি পাসপোর্ট, অসংখ্য ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স উদ্ধার করা হয়। শনিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শনিবার বিকেল ৫ টায় নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা দেশব‍্যাপী ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সনদ, মামলার সিডিআর সংগ্রহ, মোবাইল ফোনের সিম লোকেশনসহ বিভিন্ন অপরাধ করে আসছিল।

এমনকি তারা পাসপোর্ট, বিভিন্ন দেশের ভিসা পর্যন্ত জালিয়াতি করতো। দেশের বিভিন্ন স্থানে তারা এ ধরনের প্রতারণা করে আসছে। বিষয়টি তদন্ত চলছে। আরও কেউ এ চক্রের সাথে জড়িত কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদ সম্মেলনে হবিগঞ্জ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: অপরাধওসি’ চক্রের ৪ সদস্য গ্রেফতারপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মে দিবসে বেনাপোলে বন্দর শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি
  • জাইমা রহমানকে নিয়ে মানহানিকর পোস্ট: নাগেশ্বরীতে বিএনপি নেতার জিডি
  • বাঘায় মাদক সেবনের দায়ে ২ যুবক আটক
  • নোয়াখালীতে সাহিত্য সভা ও কবিতা পাঠ
  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের দ্বিতীয় পর্যায় যেকোনো সময় শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম