Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাজেট ঘোষণা উপলক্ষে বেনাপোল কাস্টমসে সতর্কতামূলক ব্যবস্থা

Bangla FMbyBangla FM
৯:৫১ am ০১, জুন ২০২৫
in অর্থনীতি
A A
0

মনির হোসেন, বেনাপোল:
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণাকে কেন্দ্র করে বেনাপোল কাস্টমস হাউসে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবিবার (১ জুন) রাত ১১টা ৫৯ মিনিট থেকে সোমবার (২ জুন) বিকাল ৫টা পর্যন্ত কাস্টমস হাউসে ‘বিল অব এন্ট্রি’ দাখিল এবং মেনিফেস্ট (আইজিএম) এন্ট্রি সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ সময় কাস্টম হাউজে নতুন করে বিল অব এন্ট্রি দাখিল করা যাবে না। তবে কেউ চাইলে অঙ্গীকারনামা (Undertaking) দিয়ে সাময়িক শুল্কায়নের ভিত্তিতে বিল দাখিল করতে পারবে। পাশাপাশি নতুন আইজিএম এন্ট্রি বন্ধ থাকায় আগের আইজিএম করা পণ্যই পেট্রাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করবে।

বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার এইচ. এম. শরিফুল হাসান জানান, “বাজেট ঘোষণার সময় শুল্কহার পরিবর্তনের সম্ভাবনা থাকে। এর ফলে শুল্কায়ন প্রক্রিয়ায় জটিলতা এড়াতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাজেট কার্যকর হওয়ার পর শুল্কহার পরিবর্তিত হলে এ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে আপডেট না হওয়া পর্যন্ত হাতে লেখা বাজেট দলিল থেকে নিশ্চিত হয়ে শুল্কায়ন করতে হবে, এবং তা সহকারী কমিশনার পর্যায়ের নিচে কেউ করবেন না।”

তিনি আরও বলেন, “যেসব চালানের আইজিএম দাখিল করা হয়েছে কিন্তু বিল অব এন্ট্রি দাখিল হয়নি, সেগুলো যাচাই করতে হবে। প্রয়োজনে আইজিএমের সঙ্গে ক্রস চেক করতে হবে।”

এ সময়ে কোনো বিল অব এন্ট্রি বাতিল বা পরিবর্তনও করা যাবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

বেনাপোল কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, “কাস্টম হাউজ থেকে পাঠানো এক চিঠিতে বিষয়টি আমাদের জানানো হয়েছে। আমরা আমাদের সদস্যদের ইতোমধ্যে বিষয়টি জানিয়ে দিয়েছি। আগামী ৩ জুন (মঙ্গলবার) সকাল থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।”

Tags: বাজেট ঘোষণা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ
  • শিক্ষায় আন্তর্জাতিক মানের অঙ্গীকার শিক্ষামন্ত্রীর
  • বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন
  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম