Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীর টেক্সটাইল মাঠে এক হাজার শয্যার হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

Bangla FMbyBangla FM
11:44 am 21, April 2025
in সারাদেশ
A A
0

বাসদেব রায়, নীলফামারী প্রতিনিধি:


চীনের উপহারের এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মাঠে স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। সোমবার (২১ এপ্রিল) টেক্সটাইল মাঠের সামনে বিভিন্ন শ্রেনীপেশার হাজার হাজার মানুষ০ ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহন করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।
মানববন্ধনে চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, চড়াইখোলা ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, চাপড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন মাস্টার, সংগলশী ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল ইসলাম জিয়া, চড়াইখোলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, নগর দারোয়ানী স্কুল এন্ড কলেজের সভাপতি রায়হানুজ্জামান মোল্লা মিলন বক্তৃতা দেন।
এসময় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান সহ দিক থেকে চীনের উপহারের এক হাজার শয্যার হাসপাতালটির জন্য দারোয়ানী টেক্সটাইল মাঠের পতিত ভূমিটি উপর্যুক্ত। এটি উত্তরা ইপিজেড থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে অবস্থিত। সৈয়দপুর বিমানবন্দর থেকে এই জমির দূরত্ব মাত্র ১০ মিনিটের এবং দারোয়ানী রেলস্টেশন থেকে মাত্র ৫ মিনিটের পথ। এছাড়াও এটি নীলফামারী-সৈয়দপুর মূল মহাসড়কের পাশেই অবস্থিত। যার কারণে উত্তরবঙ্গের অন্যান্য জেলার সাথেও এই এর যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ ও সুবিধাজনক। তাই আমাদের দাবি উত্তরের অবহেলিত জেলা নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মাঠে চীনের উপহারের এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি স্থাপন করা হোক।

Tags: হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাদারীপুরের শিবচরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চরম দুরবস্থা
  • কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ক্রীড়া সপ্তাহের সমাপ্তি
  • ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত
  • দল বেদলসহ আমরা সবাই ইসলামের সৈন্য : আকরাম আলী
  • প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা যশোরে সেই স্কুলছাত্রী নাদিরাকে হত্যা ধর্ষণের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম