Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় পার্টনার ফিল্ড স্কুলে উত্তম কৃষি চর্চার কার্যক্রম অব্যাহত

Bangla FMbyBangla FM
4:10 pm 21, April 2025
in ক্যাম্পাস
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া: 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মধ্যে উত্তম কৃষি চর্চা (জিএপি) বিস্তারের লক্ষ্যে চলছে পার্টনার ফিল্ড স্কুল কর্মসূচি। ধান, সরিষা, ফল ও সবজি উৎপাদনে আধুনিক প্রযুক্তি, টেকসই পদ্ধতি এবং বাণিজ্যিককরণে গুরুত্ব দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম বাস্তবায়ন করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস।

সোমবার (২১ এপ্রিল) উপজেলার বেজুরা পশ্চিমপাড়া, ব্রাহ্মণপাড়া সদর ও হরিমঙ্গল ব্লকে সরেজমিনে দেখা যায়, স্থানীয় কৃষক ও কৃষাণীরা মাঠ পর্যায়ের প্রশিক্ষণ, ক্লাস সেশন ও হাতে-কলমে অনুশীলনে অংশ নিচ্ছেন। তারা শিখছেন মাটির স্বাস্থ্য রক্ষা, পানির সঠিক ব্যবহার, নিরাপদ বীজ বাছাই, বালাইনাশক ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব উৎপাদন কৌশল।

উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, বেজুরা পশ্চিমপাড়া, ব্রাহ্মণপাড়া সদর, হরিমঙ্গল, শিদলাই ও মাধবপুর ব্লকে মোট ছয়টি পার্টনার ফিল্ড স্কুল পরিচালিত হচ্ছে। প্রতিটি স্কুলে ২৫ জন করে স্থানীয় কৃষক-কৃষাণী নিয়মিত অংশ নিচ্ছেন। ১০টি ক্লাস সম্পন্নের পর তাদেরকে সনদপত্র ও নির্ধারিত ভাতা প্রদান করা হয়।

এই কার্যক্রমে কৃষকদের প্রশিক্ষণ দেন আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের কৃষি পরামর্শকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা বলেন, “উত্তম কৃষি চর্চার মাধ্যমে কৃষকরা শুধু নিজেরাই লাভবান হবেন না, বরং নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে জাতীয় পর্যায়েও ইতিবাচক প্রভাব ফেলবে। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে আমরা উন্নত দেশে কৃষিপণ্য রপ্তানির পথে আরও একধাপ এগিয়ে যাব।”

অংশগ্রহণকারী কৃষকরা জানিয়েছেন, তারা আগের তুলনায় অধিক সচেতন হয়েছেন, ফলনও বেড়েছে। অনেকেই নিজের শেখা কৌশল পাশের কৃষকদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। ফলে ধীরে ধীরে পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে উত্তম কৃষি চর্চার বার্তা।

ক্যাপশনঃ- ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মধ্যে উত্তম কৃষি চর্চা (জিএপি) বিস্তারের লক্ষ্যে চলছে পার্টনার ফিল্ড স্কুল কর্মসূচি। উপজেলার বেজুরা পশ্চিমপাড়া ব্লকে প্রশিক্ষণ শেষে কৃষক কৃষাণীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
  • সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮
  • জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে —দুল‌ু
  • ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান
  • ঘোড়াঘাটে হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম