Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৭০ বছরের বৃদ্ধা দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৯ pm ২৪, জুন ২০২৬
in অন্যান্য, অপরাধ
A A
0

পাইকগাছা প্রতিনিধি:

পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামে এক অসহায় বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তের হোলি খেলায় মেতে উঠেছে দুর্ধর্ষ দুর্বৃত্তরা বুধবার দিবাগত রাতে মৃত রঞ্জন ঘোষের স্ত্রী সুমিত্রা ঘোষ (৭০) নামের এক বৃদ্ধার ওপর নেমে আসে এই পৈশাচিক বর্বরতা। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাতপরিচয় ঘাতকেরা ঘরে ঢুকে ঘুমন্ত বা অসতর্ক ওই বৃদ্ধার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হয়। আহত অবস্থায় স্বজনরা প্রথমে তাঁকে দ্রুত তালা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে তাৎক্ষণিক খুলনায় স্থানান্তর করেন।

আহতের বড় ছেলে নারায়ণ ঘোষ জানান, হামলাকারীরা অত্যন্ত নৃশংসভাবে তাঁর মায়ের মাথায় আঘাত করেছে।ধারালো অস্ত্রের আঘাতে মাথার ভেতরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, বৃদ্ধা সুমিত্রা ঘোষের অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন।

বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার কপিলমুনি ইউনিয়ানের সলুয়া গ্রামের এই সনাতন ধর্মাবলম্বী পরিবারটির ওপর এটিই প্রথম আঘাত নয়। এর আগে চলতি বছরের ২৮ মার্চ রাতে এই নারায়ণ ঘোষেরই বাড়িতে একদল দুর্ধর্ষ ডাকাত হানা দিয়েছিল। সে সময় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল

সচেতন মহলের প্রশ্ন—মাত্র তিন মাসের ব্যবধানে একই পরিবারে কেন বারবার এমন টার্গেটেড হামলা? পূর্বের ডাকাতির ঘটনার যদি সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় আনা যেত, তবে কি আজ একজন ৭০ বছরের বৃদ্ধাকে এভাবে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হতো? পরপর এসব লোমহর্ষক ঘটনায় পুরো পরিবারটি এখন চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

এক বৃদ্ধার ওপর এমন বর্বরোচিত ও নৃশংস হামলার খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের মনে এখন একটিই প্রশ্ন—সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কোথায়? প্রকাশ্য দিবালোকে বা রাতের আঁধারে একের পর এক অপরাধ ঘটে চললেও অপরাধীরা কেন এখনো ধরাছোঁয়ার বাইরে?

এলাকাবাসী ও সুশীল সমাজ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নেপথ্যের কুশীলব এবং হামলাকারী খুনিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানান।

Tags: অপরাধদুর্বৃত্তের হামলাপাইকগাছা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিএসএফের পুশব্যাক, দিনাজপুরে আটক ৪ বাংলাদেশি
  • কুড়িগ্রামে দুর্বল জনগোষ্ঠির সক্রিয় ক্ষমতায়নে সমন্বয় সভা
  • ৭০ বছরের বৃদ্ধা দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত
  • নওগাঁয় জামাই- শ্বশুরের  লড়াই
  • সাঙ্গু নদী থেকে ৫ দিন পর শিশু আরেফিনের মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম