Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লক্ষ্মীপুরে মৎস্য ও প্রাণিসম্পদ পালনে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৩:৪২ pm ১৮, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে নতুন ঋণগ্রহীতাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “মৎস্য ও প্রাণিসম্পদ পালনে দক্ষতা উন্নয়ন” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) শহর সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করে জেলা সমাজসেবা অধিদপ্তর। সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার।

প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর সমাজসেবা কর্মকর্তা মো. শরীফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহামুদুল ইসলাম চৌধুরী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মানিক খান।

দিনব্যাপী এই প্রশিক্ষণে ৩৫ জন নতুন ঋণগ্রহীতা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মৎস্য ও প্রাণিসম্পদ পালনের আধুনিক কৌশল, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, বাণিজ্যিক সম্ভাবনা ও সরকারের বিভিন্ন সহায়তা সম্পর্কে দিক-নির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন ও অর্থনৈতিক উন্নয়নে নতুন উদ্যোক্তারা কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

রিপোর্ট: মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের দ্বিতীয় পর্যায় যেকোনো সময় শুরু
  • রাজশাহী ডিবি পুলিশ কর্তৃক ১০০০ পিছ ইয়াবাসহ ১ জন গ্রেফতার
  • পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনকে নতুন প্রস্তাব দিলো ইরান
  • মার্কিন সাম্রাজ্যবাদের বুমেরাং: মধ্যপ্রাচ্যের স্নায়ুযুদ্ধ ও ওয়াশিংটনের ফিকে হওয়া আধিপত্য
  • যুক্তরাষ্ট্রের ওপর আস্থা পুরোপুরি হারিয়েছে ইরান: যেকোনো মুহূর্তে হামলার আশঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম