Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে খুলনায় আলোচনা ও দোয়া মাহফিল

Bangla FMbyBangla FM
১:১৪ pm ৩০, মে ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

মোঃ মামুন মোল্লা, খুলনা:

মহান স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনায় আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

শুক্রবার (৩০ মে) বিকেলে খান জাহান আলী থানা বিএনপির উদ্যোগে ফুলবাড়িগেটস্থ থানা কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন এবং সঞ্চালনায় ছিলেন কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, বিএনপি নেতা হেলাল শরীফ, সাবেক ছাত্রদল নেতা এমদাদুল হক, আজমল হোসেন, যুবদল নেতা শহিদুল ইসলাম সোহেল ও মেহেদী হাসান বাপ্পি।

আলোচনায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের বীরত্ব, দেশপ্রেম ও স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন। তারা বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার একমাত্র ঘোষক এবং রণাঙ্গনে যুদ্ধ করা একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁর মৃত্যুতে বাংলাদেশ এক অমূল্য সম্পদ হারিয়েছে। আজও তাঁর আদর্শ ও নেতৃত্ব আমাদের রাজনৈতিক প্রেরণার উৎস।”

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা, সমর্থক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এনসিটিবিসহ পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ
  • সিআইডি কর্মকর্তা সেজে প্রতারণা,আটক যুবক
  • শ্রীমঙ্গলে ১.৯ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ
  • কুড়িগ্রামে তিনদিন ব্যাপী মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
  • আগামী অর্থবছরে বিভিন্ন দেশে ১৪ লাখ কর্মী পাঠাতে চায় সরকার: নুর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম