Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাইলস্টোন যোদ্ধা নিহত শিক্ষিকা মেহরিনের সমাধী হলো বাবা-মায়ের পাশে

Bangla FMbyBangla FM
২:৫২ pm ২২, জুলাই ২০২৫
in বাংলাদেশ
A A
0

মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ শিক্ষার্থীকে প্রাণে বাঁচিয়ে না ফেরার দেশে চলে যাওয়া শিক্ষিকা মেহরিন চৌধুরীর সমাধী হলো বাবা-মায়ের কবরের পাশে।

মঙ্গলবার (২২/জুলাই) বাদ জোহর দুপুর ২টা ৩০মিনিটে নীলফামারীর জলঢাকা বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাযা শেষে গ্রামের বাড়ি চৌধুরীপাড়ায় দাফন করা হয় তাঁকে। তাঁর মৃত্যুতে গ্রামের বাড়ীতে চলছে শোকের মাতম।

তিনি ছিলেন নীলফামারীর জলঢাকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামের মুহিদ চৌধুরীর মেয়ে। মুহীদ চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খালাত ভাই ।

মেহরিন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা ভার্সনের কো-অর্ডিনেটর (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) ছিলেন। সম্প্রতি তিনি নিজ গ্রামের বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এমনটাই জানিয়েছেন তার স্বামী মনসুর হেলাল। স্ত্রীকে হারিয়ে তিনি শোকে পাথর।

মনসুর হেলাল বলেন, সোমবার (২১ জুলাই) প্রতিদিনের মতো স্কুল শেষ করে শিশুদের হাত ধরে গেট পর্যন্ত পৌঁছে দিচ্ছিলেন তিনি। সেই সময় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধ হন মেহরিন।

মেহরিন চৌধুরীর ভাই মুনাফ চৌধুরী বলেন, গ্রামের বাড়িতে তার দ্বিতীয় জানাজা এবং আমাদের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হয়েছে। আমার বোনের জন্য সবাই দোয়া করবেন।

বার্ণ ইউনিট সূত্রে, গুরুতর দগ্ধ অবস্থায় মেহরিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে নেওয়া হয়। রাত সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থাায় মৃত্যুবরণ করেন তিনি। 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আন্তর্জাতিক প্রেসক্লাবের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সিভিল সার্জনের সিলগালা অবস্থায় ফাইলেরিয়া হাসপাতালের গাছ কেটে সাবার
  • সিলেটে প্রধানমন্ত্রী মঞ্চে উঠতেই ‘দুলাভাই, দুলাভাই’ স্লোগান দিলো জনতা
  • সুন্দরবনে বনবিভাগের ফুট পেট্রোলিং, হরিণ শিকারের ৫১টি ফাঁদ জব্দ
  • আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত, ভূমিধস ও কালবৈশাখী ঝড়ের সতর্কতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম