Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটে জুলাই হত্যা মামলায় কারাগারে আওয়ামী লীগের ৭ নেতা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৬ pm ৩০, এপ্রিল ২০২৬
in Lead News, আইন ও আদালত
A A
0

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত শিক্ষার্থী বিশাল মেহেদী হত্যা, জুলাই গণহত্যা ও বিস্ফোরক আইনের একাধিক মামলায় সাতজন আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে তারা জয়পুরহাটের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মিলন চন্দ্র পাল তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে আত্মসমর্পণকারী আসামিরা হলেন— আব্দুল কুদ্দুস ফকির (৫৬), কালাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান; মিনহাজুর রহমান মিথুন (৪০), সাবেক ছাত্রনেতা ও কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যানের ছোট ভাই; রফিকুল ইসলাম মাস্টার (৫৫), উপজেলা আওয়ামী লীগের সদস্য, জিন্দাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য; জিয়াউর রহমান (৪৮), কালাই উপজেলা যুবলীগের সভাপতি; আলী আকবর মণ্ডল (৫৮), আহম্মেদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান; এনামুল হক ফকির, কালাই উপজেলা আওয়ামী লীগের সদস্য; এবং ফজলুর রহমান (৭০), কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে, গত ৪ আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষে শিক্ষার্থী বিশাল মেহেদী নিহত হন এবং সহিংস ঘটনায় বিস্ফোরক ব্যবহারের অভিযোগ ওঠে। এসব ঘটনাকে কেন্দ্র করে পৃথক একাধিক মামলা দায়ের করা হয়।

কোর্ট ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক জানান, আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tags: অপরাধআওয়ামী লীগআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অগাস্টিনা চাকমার বক্তব্যকে ‘রাষ্ট্রদ্রোহী’ আখ্যা, বান্দরবানে সম্প্রীতি জোটের তীব্র নিন্দা
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে আবার যুদ্ধ আশঙ্কা: ইরানের সশস্ত্র বাহিনী
  • জামালপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ব্যাক্তির পরিচয় সনাক্ত
  • রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো শতবর্ষের ঐতিহ্যবাহী হরিপূজা
  • বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম