Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ১ যাত্রী নিহত, আহত ৬

Bangla FMbyBangla FM
৪:০৯ am ২৫, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

মনোয়ার বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় ছকিনা বেগম (৮০) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার ফায়ারসার্ভিস এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ছকিনা বেগম গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার ধাপেরহাট গোবিন্দপুর এলাকার মৃত আব্দুল শেখের স্ত্রী।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, একটি ভাড়া করা ব্যাটারিচালিত ইজিবাইকে ৭ থেকে ৮ জন মহিলা যাত্রী ছিল। উপজেলার রহিম শাহ ভান্ডারি মাজার পরিদর্শন করে তাঁরা রাতে ইজিবাইকে করে বাড়ি ফিরে যাচ্ছিলেন। ইজিবাইকটি মহাসড়ক ধরে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশন অতিক্রম করে কিছু দূর যাওয়ার পর অজ্ঞাতনামা একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং সকলে আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

কর্তব্যরত চিকিৎসক জানান,চিকিৎসাধীন অবস্থায় রাতে ছকিনা বেগম নামে এক যাত্রী মারা যান। আহত বাকি আরও ৬ জন মহিলাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ওসি আরও বলেন, আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে।


Tags: দুর্ঘটনাযানবাহন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পদ্মার এক কাতল অর্ধলাখ টাকায় বিক্রি
  • দিনাজপুরের বীরগঞ্জে বিএনপি নেতার অবৈধ ড্রেজার জব্দ, মামলার নির্দেশ
  • ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে চবিতে মানববন্ধন
  • খনিজ সম্পদ ছাড়াই সম্পদ ছাড়াই ইসরায়েল ধনী হলো
  • বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজ শুরু কাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম