Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাতীয় পতাকা নিয়ে হেঁটে দেশ ভ্রমণে দুই হাফেজ

Bangla FMbyBangla FM
৯:০৭ am ২৩, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

গাইবান্ধা প্রতিনিধি

সমাজ থেকে মাদক নির্মূলের স্লোগান বুকে ধরে জাতীয় পতাকা হাতে নিয়ে মাদারীপুর থেকে ৬৪ জেলা ভ্রমণ শুরু করেছেন দুই সহোদর হাফেজ সিয়াম উদ্দিন (২১) ও হাফেজ সায়েম উদ্দিন (১৭)। ইতোমধ্যেই তারা ২৯ জেলা ভ্রমণ সম্পন্ন করেছেন। রোববার সকালে হাফেজ দুই ভাই জয়পুরহাট থেকে গাইবান্ধায় পৌঁছেন। এরপর তাদের দিনাজপুর জেলার উদ্দেশ্যে হাঁটা শুরু করার কথা। হেঁটে ভ্রমণে পায়ের বিভিন্ন জায়গায় ক্ষত ও শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছেন দুই ভাই।

সিয়াম ও সায়েম মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি আউলিয়ারচর এলাকার মাহমুদুল আলম গিয়াসের ছেলে। তোমরা আমার পৃথিবীতে ভ্রমণ করো, তাহলে আমার সৃষ্টির বিষয়ে তোমাদের জ্ঞান আরও বৃদ্ধি পাবে-পবিত্র আল কোরআনের এ বাণীতে উজ্জীবিত হয়ে এবং যুব সমাজকে মাদকের সংশ্রব থেকে দূরে রাখতে গত ২৬ জানুয়ারি দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন তারা।

হাফেজ সিয়াম উদ্দিন বলেন, আমরা দুই ভাই দেশের ৬৪টি জেলা হেঁটে ভ্রমণ করবো। জয়পুরহাট থেকে রোববার সকালে ২৯তম জেলা ভ্রমণে গাইবান্ধায় এসেছি। এখান থেকে পলাশবাড়ি দিয়ে দিনাজপুরে যাবো। তিনি আরও বলেন, আমরা সারাদিন হাঁটি। তবে মাঝেমধ্যে বিশ্রাম করি, একটু হালকা খাওয়াদাওয়া করি। এখন পর্যন্ত পথে কোনো সমস্যা হয়নি। যে এলাকায় যাই, সেই এলাকার কোনো মসজিদে রাত্রিযাপন করি। সেসময় মসজিদ কমিটি আমাদের খাওয়ার ব্যবস্থা করে থাকে। শারীরিকভাবে কিছুটা দুর্বল হলেও আমরা দমে যাবো না। সুস’ভাবে ৬৪ জেলা হেঁটে ভ্রমণ শেষ করার জন্য সকলের দোয়া চাই- বলে হাফেজ সিয়াম ও হাফেজ সায়েম।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম