Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সীমান্ত পেরিয়েও রেহাই নেই:হিন্দু শরণার্থীদের কান্না

Bangla FMbyBangla FM
৪:৪৫ am ৩০, এপ্রিল ২০২৫
in অন্যান্য
A A
0

সত্যজিৎ দাস:

কিছু গল্প শোকের,কিছু গল্প প্রতিবাদের। বাংলাদেশ থেকে পালিয়ে আসা নিরীহ হিন্দু পরিবারের গল্প আজ শিলিগুড়ির মাটিতে যেন আরও একবার মর্মান্তিক বাস্তবতার সামনে দাঁড় করালো আমাদের। আশ্রয়ের আশায় প্রাণ হাতে নিয়ে যারা সীমান্ত পেরিয়েছিল,তাদের শেষ ভরসাটুকুও আজ ভেঙে পড়েছে পুলিশের হাতকড়ায়।

রংপুর থেকে বাড়িঘর বিক্রি করে ৯ জনের এই পরিবার শিলিগুড়িতে আত্মীয়ের বাড়িতে ঠাঁই নিয়েছিল। মনে হয়েছিল— অন্তত এখানেই বাঁচা যাবে। কিন্তু সে আশা বেশি দিন টিকল না। স্থানীয় কিছু ব্যক্তি পুলিশকে খবর দিয়ে “অবৈধ অনুপ্রবেশকারী” ট্যাগ লাগিয়ে গ্রেফতার করালো তাদের। তারওপর শিলিগুড়ি পুলিশের ভাষ্যে এ ঘটনাকে বলা হচ্ছে ‘বড় সাফল্য’!

কিন্তু প্রশ্ন উঠছে— সাফল্য কার জন্য? কার বিরুদ্ধে? হাজার হাজার রোহিঙ্গা (বিভিন্ন ধর্মালম্বী) ভারতে বছরের পর বছর অনায়াসে বাস করছে, অথচ ঘরহারা কয়েকজন হিন্দু শরণার্থী হয়ে উঠল রাষ্ট্রের চোখে ‘অপরাধী’? কোথায় গেল মানবিকতা, কোথায় গেল সেই সভ্যতার দাবি?

আরেকটি গভীর প্রশ্ন এখানে অবধারিতভাবে উঠে আসে; স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের ভূমিকা। অভিযোগ আছে,ভারতের বিভিন্ন অঞ্চলের অনেক পঞ্চায়েত সদস্য টাকার বিনিময়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্যান কার্ড,আধার কার্ড, এমনকি ভোটার আইডি তৈরি করে দিয়েছেন। তাহলে দায় কি কেবলমাত্র অসহায় শরণার্থীদের? যারা চরম অনিশ্চয়তায় জীবন বাঁচানোর পথ খুঁজছিল?

একজন বাংলাদেশি হিন্দুর দৃষ্টিভঙ্গি থেকে বলতে হয়-শেখ হাসিনা সরকারের আমলেও বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে। মন্দির পোড়ানো, জমি দখল, নারী নির্যাতন এখন যেন নিত্যদিনের চিত্র। সরকারের পরিবর্তনের পরেও এই নিপীড়ন আরও ভয়াবহ আকার ধারণ করেছে। যারা জীবন বাঁচাতে পারছে,তারা দিশেহারা হয়ে সীমান্ত পেরোচ্ছে। কিন্তু সীমান্তের ওপারেও তাদের ভাগ্যে জুটছে না আশ্রয় বা সম্মান।

আসলে এটি শুধু দুই দেশের রাজনৈতিক ইস্যু নয়; এটি একটি মানবিক সংকট। মানবতার দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায়,এরা অপরাধী নয়,এরা হলো সমাজ ও রাজনীতির বলি। তাদের দোষ একটাই— তারা হিন্দু এবং তারা দুর্বল।

ভারতের উচিত বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্যাতিত হিন্দু শরণার্থীদের জন্য মানবিক নীতি তৈরি করা। বাংলাদেশেরও উচিত নিজেদের দেশে সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করা। আর সবচেয়ে জরুরি হলো— প্রশাসনিক দুর্নীতি ও মানবিকতার অভাবের বিরুদ্ধে দুই দেশের সাধারণ মানুষের সোচ্চার হওয়া।

শিলিগুড়ির এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল; দক্ষিণ এশিয়ার সংখ্যালঘু হিন্দুদের দুর্দশা এখনও কতটা গভীর,কতটা উপেক্ষিত। এখন সময় এসেছে-মানবিকতার পক্ষে,সত্যের পক্ষে দাঁড়ানোর।

Tags: হিন্দু শরণার্থীদের কান্না
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অগাস্টিনা চাকমার বক্তব্যকে ‘রাষ্ট্রদ্রোহী’ আখ্যা, বান্দরবানে সম্প্রীতি জোটের তীব্র নিন্দা
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে আবার যুদ্ধ আশঙ্কা: ইরানের সশস্ত্র বাহিনী
  • জামালপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ব্যাক্তির পরিচয় সনাক্ত
  • রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো শতবর্ষের ঐতিহ্যবাহী হরিপূজা
  • বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম