Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

Bangla FMbyBangla FM
৫:০৯ pm ২১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মো. রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন একটি ভবনের পাঁচতলা থেকে পড়ে মো. নাজমুল হাসান (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হাসান ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় নাজমুল ও তার কয়েকজন বন্ধু সাততলা একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলায় আড্ডা দিচ্ছিলেন এবং লুডু খেলায় ব্যস্ত ছিলেন। এ সময় নাজমুলের মোবাইলে কল এলে তিনি খেলা ছেড়ে কিছুটা দূরে গিয়ে ফোনে কথা বলতে থাকেন। হঠাৎ বিকট শব্দ শুনে বন্ধুরা নাজমুলকে খুঁজতে গিয়ে নিচতলায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tags: দুর্ঘটনাযুবকের মৃত্যু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে গৃহপরিচারিকাকে ধর্ষণ: ডিএনএ টেস্টে পিতৃত্ব প্রমাণ, ধর্ষক কারাগারে
  • জয়পুরহাটে অর্ধকোটি টাকার অবৈধ যৌন উত্তেজক সিরাপ ধ্বংস
  • ‘আমি চীনের প্রাচীর দেখিনি, আবু সাঈদের বুক দেখেছি’: রুহুল কবীর রিজভী
  • ‘জামায়াতের আমীরের মতো বিচক্ষণ নেতা দেশের ইতিহাসে ছিল না’: প্রতিমন্ত্রী
  • হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক শাহ্ আলমের খোঁজ নিলেন প্রতিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম