Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফুলছড়ি এলজিডি অফিসে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান, দুটি প্রকল্পে অসঙ্গতি উদঘাটন

Bangla FMbyBangla FM
৪:১৯ pm ২৯, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি) অফিসে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে দুদক।

অভিযানটি পরিচালিত হয় ফুলছড়ি উপজেলার উড়িয়া ও কঞ্চিপাড়া ইউনিয়নে ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আওতায় বাস্তবায়িত বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প ঘিরে। অভিযানে চারটি প্রকল্প পরিদর্শন করে দুটির কাজে অসঙ্গতি এবং অনিয়ম পাওয়া যায় বলে জানা গেছে।

দুদকের এই অভিযান পরিচালনা করেন রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ফেরদৌস রায়হান বকসি, উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা ও সহকারী পরিদর্শক মঞ্জুরুল হক। তাঁরা প্রকল্পস্থল সরেজমিন পরিদর্শন করেন এবং বিভিন্ন নথিপত্র যাচাই করেন।

দুদকের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্প বাস্তবায়নে নির্মাণ সামগ্রীর মান এবং পরিমাণে অনিয়ম ছিলো স্পষ্ট। অভিযানে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথেও কথা বলেন দুদক কর্মকর্তারা।

উল্লেখ্য, এলজিডি অধীন বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ নতুন নয়। তবে এবারের অভিযান স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সচেতন মহল।

Tags: দুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে চুরি হওয়া ১৫ ভরি স্বর্ণসহ ৩২ লাখ টাকার মালামাল উদ্ধার হয়নি এখনো
  • কক্সবাজারে ব্যবসায়ী হত্যার ঘটনায় জিসান ও বাদশা আটক
  • দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা
  • রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির উপর সন্ত্রাসীদের হামলা
  • রাষ্ট্রীয় অর্থে ইফতার পার্টি হারাম: আল্লামা ইমাম হায়াত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম