Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গরু কেলেঙ্কারি: অবশেষে বোয়ালমারী ছাড়লেন মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন

Bangla FMbyBangla FM
৬:০৫ am ০৩, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মো. আছাদুজ্জামান মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি:
বিতর্কিত ‘গরু বিতরণ’ কেলেঙ্কারির পর অবশেষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিনকে বদলি করা হয়েছে। গত ১৮ মে তার বদলির আদেশ হলেও তিনি অফিস ছাড়েন ২২ মে। বর্তমানে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন নগরকান্দা উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহি আবরার।

জানা যায়, বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের ‘দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ-উন্নয়ন’ প্রকল্পের আওতায় বোয়ালমারীর ৭৫ জন স্বীকৃত মৎস্যজীবীর মাঝে একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়। গত ১৪ মে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর উপস্থিতিতে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিতর্কিত মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

তবে, এই গবাদি পশু বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি, ঘুষ গ্রহণসহ নানা অভিযোগ ওঠে। স্থানীয় রাজনীতিবিদ, সাধারণ জনগণসহ বিভিন্ন মহলে এই বিতরণকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযোগ ওঠে প্রকৃত জেলেদের বাদ দিয়ে সুবিধাভোগী তালিকায় স্থান পেয়েছেন প্রভাবশালী মহলের লোকজন।

এই পরিস্থিতিতে চাপের মুখে অবশেষে জসিম উদ্দিনকে বোয়ালমারী থেকে সরিয়ে নেওয়া হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা
  • পাইকগাছায় জ্বালানি তেল ও গ্যাসের কৃত্রিম সংকট
  • সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম