Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আড়ংঘাটার তেলিগাতী বাইপাসে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

Bangla FMbyBangla FM
৪:৫৬ pm ১৯, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ মামুন মোল্লা, খুলনা ব্যুরো প্রধান: 

খুলনার আরংঘাটা থানাধীন তেলিগাতী বাইপাস সড়কের রাজাপুর কালভাটের পশ্চিম পাশ থেকে ইজিবাইক চালক নুর ইসলাম (৫৫)লাশ উদ্ধার । গতকাল শনিবার সন্ধ্যায় তেলিগাতী বাইপাস সড়কের রাজাপুর  জিহাদের মাছের ঘের থেকে হাত এবং পা বাধা, গলায়  ফাঁস দেয়া অবস্থায় বস্তাবন্দী লাশ উদ্ধার করে আড়ংঘাটা থানা পুলিশ । নিহত নুর ইসলাম নগরীর আড়ংঘাটা থানাধীন গাইকুড় ঝাউডাঙ্গা গ্রামের মইনুদ্দিন গাজীর পুত্র।  পুলিশ ছিনতাই হওয়া ইজিবাইকটি অভয়নগর থানার সিদ্ধিপাশা বাজারের পাশ থেকে উদ্ধার করেছে বলে জানা গেছে । নিহতের স্বজন রফিকুল ইসলাম জানায়, নুর ইসলাম ১৮ এপ্রিল বিকাল ৪টায় ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হয়। অনেক রাত হয়ে গেলেও নুর ইসলাম বাসায় না ফেরায় তাকে খুঁজতে  ইজিবাইকের মালিক মুন্নার বাসায় যাই । গাড়ির মালিক মুন্না ইজিবাইকে লাগানো জিপিএস ডিভাইস এর মাধ্যমে দেখতে পায় তার ইজিবাইকটি  রেলিগেট থেকে  ফুলবাড়িগেট হয়ে তেলিগাতি বাইপাস দিয়ে আফিল গেট দিক দিয়ে সিদ্ধিপাশায় চলে যায়। এরমধ্যে ১৮ জুলাই সন্ধ্যা ৬টায় তেলিগাতি বাইপাসের রাজাপুরের কালবাট এর পাশের ১০ মিনিট ইজিবাইকটি অপেক্ষা করে। প্রযুক্তির মাধ্যমে রাতেই ইজিবাইকের মাহাজন সিদ্দিক পাশা থেকে গাড়ীর সন্ধান পান। রফিকুল ইসলাম জানান  ঐদিন রাত ১২টায় স্থানীয় মেম্বারদের মাধ্যমে গাড়ির মালিক মুন্না ইজিবাইক উদ্ধার করে। তখনো চালক নুর ইসলামের কোন সন্ধান পাওয়া যায় নাই। ডিভাইসের মাধ্যমে গাড়িটি যে স্থানে ১০ মিনিট দাঁড়ানো ছিল জানতে পারি গতকাল সকাল থেকে ঐ স্থানে আমরা তন্ন তন্ন করে খুঁজতে থাকি।  খুঁজে না পেয়ে সন্ধ্যার পরে আবারও একই স্থানে আমরা তল্লাশি চালাই। রাস্তার পাশে একটা ঘেরের পানির কচুরিপানার নিচে বস্তাবন্দী কিছু একটি দেখতে পেয়ে আমরা সেটিকে উপরে তুলি। উপরে তুলে  বস্তার মুখ খুলে দেখতে পাই গলায় তার দিয়ে ফাঁস লাগানো এবং দুই হাত ও পা বাঁধা নুর ইসলামের লাশ। 

এদিকে লাস উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আড়ংঘাটা থানা পুলিশ। 

এ বিষয়ে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ তুহিনুজ্জামান বলেন, নিখোঁজের ঘটনায় থানা একটি অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে তার সন্ধানে আমরা বিভিন্ন স্থানে মেসেজ  পাঠাই। এর মধ্যে আমরা খবর পাই তেলিগাতী বাইপাসে একটি ঘেরের মধ্যে বস্তাবন্দী  একটি লাশের। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত লাশটি নিখোঁজ ইজিবাইক চালক নুর ইসলামের বলে স্বজনরা জানান । লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছিনতাই হওয়া ইজিবাইকটি সিদ্ধিপাশা থেকে উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রেজা জামিনে মুক্তি পেলেন
  • ঢাকায় ২২ লাখ টাকায় বিক্রি কালা মানিক, সঙ্গে ফ্রি খাসি
  • ঝিনাইদহে এনসিপি নেতা জামিনে মুক্ত
  • বিজেপিকে মোকাবিলায় ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা
  • ৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম