Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বগুড়ায় সাড়ে ৬ হাজার লিটার ডিজেল জব্দ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৪ pm ১৬, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

বগুড়ার সারিয়াকান্দি ও শেরপুর উপজেলায় পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা প্রায় সাড়ে ছয় হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ও রাতে এসব অভিযান পরিচালনা করা হয়। পরে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জব্দ করা ডিজেল সরকারি নির্ধারিত দরে সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হয় এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সারিয়াকান্দি উপজেলা প্রশাসন জানায়, টিপুর মোড় এলাকায় লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রির অভিযোগে লোপা এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। সেখানে প্রায় চার হাজার লিটার ডিজেল পাওয়া যায়। অভিযান চলাকালে মালিকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যান, ফলে কাউকে আটক করা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় এবং জব্দকৃত ডিজেল পরবর্তীতে সরকারি মূল্যে বিক্রি করা হয়েছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অন্যদিকে শেরপুর উপজেলার রানীরহাট বাজারে আরেকটি অভিযানে মেসার্স বিমল ট্রেডার্সে প্রায় ২ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, লাইসেন্সের অনুমোদনের চেয়ে বেশি ডিজেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, জব্দকৃত জ্বালানি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Tags: জব্দডিজেলবগুড়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নীলফামারীতে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি
  • নীলফামারীতে ডিবি অভিযানে ১২ পুড়িয়া হেরোইনসহ ৩ মাদক কারবারী গ্রেফতার
  • গোপালপুরে শিবিরের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ১১ কর্মকর্তার রদবদল
  • বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৬ শিশু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম