কুমিল্লায় হাম উপসর্গ নিয়ে রাব্বি নামের ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে জেলায় হাম উপসর্গে মোট সাত শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
বুধবার (১৩ মে) ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ জন রোগী হাম ও উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১০০ জনের ক্ষেত্রে হাম নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে।
এছাড়া এখন পর্যন্ত ১ হাজার ৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ৯৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বর্তমানে জেলায় ১৪৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানানো হয়েছে।

