Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গনপিটুনিতে ছাত্রলীগ নেতা মামুন নিহত

Bangla FMbyBangla FM
৪:৪০ am ১৭, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ সোহেল রানা 

স্পেশাল করেসপন্ডেন্ট 

বাংলা এফএম 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন গনপিটুনিতে নিহত হয়েছে।

জানা যায় ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্ৰামের মোঃ আব্দুল মান্নান মন্ডলের ছেলে আব্দুল্লাহ আল মামুন অনেকদিন যাবত চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। তারই ধারাবাহিকতায় ধাপেরহাট ইউনিয়নের হাসান পাড়ায় চাঁদাবাজিকালে বাকবিতন্ডার সময় (১৩ ফেব্রুয়ারি বিকেলে) ক্ষুব্ধ জনগণের হাতে গণপিটুনি খেয়ে পরে নিহত হয়। তবে এলাকাবাসীর কাছ থেকে জানা যায় যে, জমিজমা সংক্রান্ত বিরোধ ও চাঁদাবাজির জেরে এ ঘটনা ঘটতে পারে।

এ নিয়ে নিহত আব্দুল্লাহ আল মামুনের বাবা মোঃ আব্দুল মান্নান মন্ডল (১৪ ফেব্রুয়ারি দুপুরে) সাদুল্লাপুর থানায় ২৭ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু মামলার এজাহারে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এবং হয়রানিমূলক ১৬ জন জামায়াত-শিবিরের নেতা কর্মীদের জড়িয়ে মামলা দায়ের করেন।

এলাকাবাসীরা জবানবন্দিতে বলেন জামায়াত-শিবিরের লোকজনদের আমরা চিনি, তাদের কেউ এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে না। এলাকাবাসীর অভিযোগ মামুন হত্যাকান্ডের ঘটনা কে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে, যাহা দুঃখজনক।

এ নিয়ে এলাকায় আলোচনা, সমালোচনা ও চাঞ্চল্যের এবং গভীর উদ্বিগ্নের সৃষ্টি হয়েছে।

এই উদ্দেশ্যপ্রণীতভাবে জামায়াত-শিবির নেতাকর্মীদেরকে জড়িয়ে মিথ্যা মামলা করার প্রতিবাদ  জানিয়ে আসছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন মহল থেকে। এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন এলাকাবাসীসহ অত্র উপজেলার সচেতন নাগরিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকাবাসীর দাবি দায়েরকৃত মিথ্যা , বানোয়াট, ভিত্তিহীন, হয়রানিমূলক মামলাটি প্রত্যাহার করে হত্যাকান্ডে জড়িত প্রকৃত দোষীদের নামে পুনরায় মামলা দায়ের করা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম