Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাঙ্গাবালীতে বন্য মহিষ চুরি ১১ জনের বিরুদ্ধে মামলা

Bangla FMbyBangla FM
৫:৪৫ am ০৫, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

,

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি

 পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ রেঞ্জের সোনারচর সংরক্ষিত বন থেকে মহিষ চুরির অভিযোগে এক  যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার রাতে রাঙ্গাবালী থানায় এ মামলা দায়ের করা হয়। বন বিভাগের সোনারচর ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় উল্লেখিত আসামিরা হলেন চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামের ইস্রাফিল সিকদার (৩২), কাইয়ুম সিকদার (৩৭), কামাল সিকদার (৫০), আমজাদ মল্লিক (৩৫), মোহাম্মদ খা (৩৫), কাওসার খান (৩২), মামুন খা (২৪), ইদ্রিস (৬৫), বাদল প্যাদা (৩৬), জাহেদ সিকদার (৪৫) ও বাবুল হাওলাদার (৪২)। আসামিদের মধ্যে কামাল সিকদার চরআন্ডা ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। পুলিশ জানায়, এ মামলার প্রধান আসামি ইস্রাফিলকে চোরাই মহিষের মাংস ও চামড়াসহ আটক করে মঙ্গলবার সকালে গলাচিপা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।  

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সোনারচরের সংরক্ষিত বনে বন বিভাগের মালিকানাধীন প্রায় চার থেকে পাঁচ শ’  মহিষ রয়েছে। দীর্ঘদিন ধরে আসামিরা বনের মধ্য থেকে মহিষ পাচারের পায়তারা করছে। আসামি কাইয়ুম সিকদারের ট্রলার দিয়ে অন্যান্য আসামি এবং অজ্ঞাতনামা আসামিরা একাধিক মহিষ চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করেছে বলে তথ্য রয়েছে। আসামিরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য বলে পরিচিত।

এজাহারে বলা হয়, সোমবার সকালে সোনাচরের বন থেকে একটি মহিষ চুরি করে এই চক্রটি। পরে আসামি কাইয়ুম সিকদারের ট্রলারে করে মহিষটি প্রধান আসামি ইস্রাফিলের বাড়িতে নিয়ে  জবাই করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে অবশিষ্ট মাংস বিক্রি করে। এমন খবর পেয়ে উদ্ধার অভিযান চালালে প্রধান আসামি ইস্রাফিলের বাড়ি থেকে চুরি হওয়া বন্য মহিষের চার কেজি মাংস ও তিন কেজি ওজনের টুকরো টুকরো পশম ছাড়ানো চামড়া উদ্ধার করা হয়। এসময় হাতেনাতে ইস্রাফিলকে আটক করা হয়।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন বলেন, চোরাই মহিষের মাংস ও চামড়াসহ ইস্রাফিলকে আটক করা হয়। তাকে বন বিভাগের দেওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।  

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এজিএস সুমাইয়া কে বিয়ে করলেন চীনা অধ্যাপক
  • ভারতীয় সেই নারী রেশমাকে অবৈধ অনুপ্রেশ আইনে মামলায় পুলিশে সোপর্দ
  • বিএসটিআই-ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে হালাল সনদ নিতে ঘুষের অভিযোগ
  • জয়পুরহাটে যৌন উত্তেজক সিরাপসহ ব্যবসায়ী গ্রেপ্তার
  • সাবধান, জাতিকে ধোকা দিবেন না,ধোকার পথে পা বাড়াবেন না: ডা: শফিকুর রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম