Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের ইসলামীর মিছিল ও সমাবেশ

Bangla FMbyBangla FM
৫:০১ pm ০১, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ের রাখার দাবীতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়াঘাট উপজেলা শাখা।

শনিবার (১মার্চ) সাড়ে ৪ টায় ঘোড়াঘাট বাজ ট্যার্মিনাল মসজিদ থেকে উপজেলা জামায়াতের আমির মোফাখখায়ের ইসলাম মোল্লা নেতৃত্বে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য সাবেক জেলা আমির  দিনাজপুর ৬ আসনের জামাত মনোনীত সংসদীয় প্রার্থী জনাব আনোয়ারুল ইসলাম,জেলা কর্ম পরিষদ সদস্য ঘোড়াঘাট উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর হোসাইন ও উপজেলা জামায়াতের আমির মোফাখখায়ের ইসলাম মোল্লা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সাধ্যের মধ্যে যেন থাকে। পবিত্র মাহে রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য কমিয়ে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। ইফতার, সেহরি ও তারাবি নামাজে নিরবচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে।

পবিত্র মাহে রমজানের সম্মানার্থে হোটেল রেস্তোরাঁর মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, দিনের বেলা আপনাদের ব্যবসা-বাণিজ্য ও প্রতিষ্ঠান বন্ধ রাখবেন। মহান আল্লাহ তা’আলা আপনাদের ব্যবসার ক্ষয়ক্ষতি অন্য দিক দিয়ে পুষিয়ে দিবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমির আজিজার রহমান,উপজেলা সেক্রেটারী ইমরান হোসেন, উপজেলা বায়তুলমাল সেক্রেটারী মোফাজ্জল হোসেন মিঠু,কর্মপরিষদ সদস্য রেজাউল করিম, মতলুবুর রহমান,  গোলাম রব্বানী, মনোয়ার হোসেন, পৌর জামাতের সাবেক আমির ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সেলিম মিয়া, সাবেক পৌর সেক্রেটারী ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ইবাদুল রহমান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি নজিবর রহমান, পৌরসভা ও ইউনিয়নের সভাপতি -সেক্রেটারী সহ স্থানীয়  জামায়াত ও শিবিরের শত শত নেতা-কর্মী এবং ইসলামী  নেতা কর্মীরা।

মিছিলটি ঘোড়াঘাট বাস ট্যার্মিনাল মসজিদ থেকে শুরু আজাদমোড়, গাইবান্ধা মোড়, কালিতলা গোল চত্ত্বর,পুরাতন বাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারা বাস টার্মিনালে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
  • মৌলভীবাজারে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম