Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেরোবিতে প্রথমবারের মতো শাবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৭:১০ am ০১, মার্চ ২০২৫
in ক্যাম্পাস
A A
0

মোঃ হামিদুর রহমান লিমন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশের পাঁচটি কেন্দ্রে একযোগে আয়োজিত এ পরীক্ষায় রংপুর অঞ্চলের দুইটি কেন্দ্র—বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে মোট ৮৭.৪৭% পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে বেরোবি কেন্দ্রে ২ হাজার ৯২৫ জন এবং রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৬৩৫ জন পরীক্ষার্থী অংশ নেন। বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের পরীক্ষায় বেরোবি কেন্দ্রে ২ হাজার ৭৫৬ জন এবং রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২ হাজার ৩৪৩ জন অংশগ্রহণ করেন। 

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী সন্তোষ প্রকাশ করে বলেন, “প্রথমবারের মতো শাবিপ্রবির ভর্তি পরীক্ষা বেরোবিতে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা নিজ এলাকায় পরীক্ষা দিতে পেরে সময় ও অর্থ সাশ্রয়ের সুযোগ পেয়েছেন।” এছাড়া পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য প্রধান ফটকের পাশে বসার ব্যবস্থা করা হয় বলে তিনি জানান।

পরিদর্শনকালে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ রংপুর অঞ্চলের প্রধান সমন্বয়কারী ও বেরোবি গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, সেন্ট্রাল লাইব্রেরির গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামান, শাবিপ্রবি পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিয়মতান্ত্রিক ও নিরাপদ পরিবেশে পরীক্ষা আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য উপকারী হবে।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২’হাজারপিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক
  • সিসিটিভি বসিয়ে মাদক ব্যবসা, শীর্ষ দুই মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
  • ফরিদপুরে টানা বৃষ্টিতে ভেঙে গেছে চর কল্যাণপুর বিদ্যালয়ের মাঠ
  • বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পক্ষ থেকে সিলেটের জন্য ডেঙ্গু কীট হস্তান্তর
  • জাতীয় জরিপে সেরা চারে ঠাকুরগাঁও লিগ্যাল এইড অফিস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম