Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাটক ও নাট্যসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় শুভাশিস সিনহা’কে সম্মাননা প্রদান

Bangla FMbyBangla FM
৫:৫৫ am ২২, ফেব্রুয়ারী ২০২৫
in শিল্প-সাহিত্য
A A
0

মৌলভীবাজার,প্রতিনিধিঃ

নাটক ও নাট্যসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায়  মৌলভীবাজারের কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমির নাট্য নির্দেশক শুভাশিস সিনহা’কে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।শুক্রবার(২১ ফেব্রুয়ারী)সকাল ৯টায় প্রভাতফেরি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে ২১শে ফেব্রুয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর আনুষ্ঠানিক ভাবে শুভাশিস সিনহার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এসময় অনুভুতি প্রকাশ করতে গিয়ে শুভাশিস সিনহা বলেন,আমার এ অর্জণ রাজধানী থেকে বাইরে যারা নাটক ও সাহিত্য চর্চা করেন তাদের সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। 

কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এর সঞ্চালনায় আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)

ডি এম সাদিক আল শাফিন,উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়,কমলগঞ্জ থানার ওসি(তদন্ত)শামীম আখঞ্জি,উপজেলা জামায়াত ইসলামের আমীর মো.মাসুক মিয়া,লেখক ও গবেষক আহমদ সিরাজ,প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু প্রমূখ। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল -কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেশী পেসার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া বিকাল ৪টায় মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক(অতিঃদাঃ) প্রভাষ চন্দ্র সিংহ এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, কমলগঞ্জ সরকারী গণমহা বিদ্যালয়ের অধ্যক্ষ মো. ফজলুর রহমান।একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ব কবি মঞ্চের আহবায়ক পুলক কান্তী ধর,মণিপুরী সমাজ কল্যান সমিতির সাধারন সম্পাদক ডা.শরদিন্দু সিনহা,মণিপুরী যুব কল্যান সমিতির সভাপতি শিবানন্দ সিনহা,মৌলভীবাজার নার্সিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো.নুরুল ইসলাম,মুন্ডা সমাজ কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক লক্ষণ মুন্ডা প্রমূখ।

আলোচনাসভা শেষে মণিপুরী ললিতকলা একাডেমির শিল্পী ও অতিথি শিল্পীদের অংশগ্রহনে  সংগীত পরিবেশন করা হয়।

শাব্বির এলাহী, কমলগঞ্জ 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এনসিটিবিসহ পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ
  • সিআইডি কর্মকর্তা সেজে প্রতারণা,আটক যুবক
  • শ্রীমঙ্গলে ১.৯ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ
  • কুড়িগ্রামে তিনদিন ব্যাপী মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
  • আগামী অর্থবছরে বিভিন্ন দেশে ১৪ লাখ কর্মী পাঠাতে চায় সরকার: নুর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম