Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

Bangla FMbyBangla FM
১:৩৯ pm ০২, জুলাই ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

রিপন মারমা, কাপ্তাই:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২ জুলাই) বিকেলে কাপ্তাই উপজেলা কৃষকদলের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা কৃষকদলের সভাপতি নুরুল হক বাচা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রহমত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন এবং উপজেলা কৃষকদলের উপদেষ্টা মো. ফারুক খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাপ্তাই সহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সপুর, উপজেলা সাংগঠনিক সম্পাদক উহ্লা চিং মারমা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কেসইপ্রু মারমা, মো. আব্দুল মান্নান, সূর্য মারমা ও আবু ইউসুফ মজুমদার।
এ সময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু দেশের স্বাধীনতার ঘোষকই নন, তিনি একজন আদর্শবান নেতা ও সৈনিক ছিলেন। তাঁর আদর্শ অনুসরণ করে পরিবেশ রক্ষায় এবং দেশের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা
  • যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আশ্রয়কেন্দ্রে ছুটলেন ইসরাইলিরা
  • শ্রীমন্ত মহাপ্রভুর ১৪৩২ চৈতন্যসুধা উৎসব
  • সিলেটে র‍্যাব-ডিসির যৌথ অভিযানে ১২ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম