Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেনাপোল কাস্টম হাউসে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, প্রবৃদ্ধি ১৩.৮৫%

Bangla FMbyBangla FM
৪:৩৮ pm ০২, জুলাই ২০২৫
in বাংলাদেশ
A A
0

উপজেলা প্রতিনিধি:
২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায়ে নতুন মাইলফলক স্থাপন করেছে বেনাপোল কাস্টম হাউস। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সময়ের জন্য ৬ হাজার ৭০৫ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও, অর্জিত রাজস্ব দাঁড়িয়েছে ৭ হাজার ২১ কোটি ৫১ লাখ টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় অতিরিক্ত আয় ৩১৬ কোটি ৫১ লাখ টাকা, যা শতকরা ৪.৭২ শতাংশ বেশি।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় রাজস্ব বেড়েছে ৮৫৪ কোটি ১১ লাখ টাকা, অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে ১৩.৮৫ শতাংশ।

কমেছে আমদানি, বেড়েছে রাজস্ব

এই অর্থবছরে আমদানিকৃত পণ্যের পরিমাণ আগের বছরের তুলনায় ৫.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪,৯৮,৮৯৮ মেট্রিক টনে। তবুও রাজস্ব আয় বেড়েছে ৮১০ কোটি ৯১ লাখ টাকা, যা ১৩.৫১ শতাংশ প্রবৃদ্ধি।

রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি

ভারতে রপ্তানিও কমেছে ৭.৪৪ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি হয়েছে ৩,৮১,৪৪০.৭৭ মেট্রিক টন, আগের বছরের তুলনায় ৩০,৬৬৫.১৫ মেট্রিক টন কম।

কোন কোন পণ্যে রাজস্ব বেশি

সর্বোচ্চ রাজস্ব পাওয়া গেছে নিম্নলিখিত পণ্যগুলো থেকে:

  • তাজা ফল
  • ওভেন কাপড়
  • অ্যালুমিনিয়াম
  • মোটরযন্ত্রাংশ
  • পিস্টন ও ডিজেল ইঞ্জিন
  • ফেরো সিলিকো ম্যাঙ্গানিজ
  • আয়রণ টাওয়ার
  • ল্যাটিক্স, টিউব, পাইপ
  • স্টিল ব্লেড

কমিশনারের বক্তব্য

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোঃ কামরুজ্জামান বলেন,

“২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকেই আমরা রাজস্ব আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। ফাঁকি রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আমদানি কমলেও রাজস্ব বৃদ্ধিই আমাদের কঠোর নজরদারির ফল।”

রাজনৈতিক প্রভাব

বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ভারত-বাংলাদেশ বাণিজ্যে কিছুটা টানাপোড়েন দেখা দেয়। ফলে বেনাপোল বন্দর দিয়ে সুতা আমদানি ও তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্যের রপ্তানি সাময়িকভাবে স্থগিত থাকে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এজিএস সুমাইয়া কে বিয়ে করলেন চীনা অধ্যাপক
  • ভারতীয় সেই নারী রেশমাকে অবৈধ অনুপ্রেশ আইনে মামলায় পুলিশে সোপর্দ
  • বিএসটিআই-ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে হালাল সনদ নিতে ঘুষের অভিযোগ
  • জয়পুরহাটে যৌন উত্তেজক সিরাপসহ ব্যবসায়ী গ্রেপ্তার
  • সাবধান, জাতিকে ধোকা দিবেন না,ধোকার পথে পা বাড়াবেন না: ডা: শফিকুর রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম