Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ

Bangla FMbyBangla FM
৬:০২ pm ০১, জুলাই ২০২৫
in অন্যান্য
A A
0

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা : 

 সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, তলুইগাছা, কাকাডাঙ্গা, মাদরা, হিজলদী, চান্দুড়িয়া ও ব্যাটালিয়ন সদরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে মঙ্গলবার এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা বিওপি’র বিশেষ আভিযানিক দল পদ্মশাখরা মাঠ নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের এবং তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কেড়াগাছি নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

এ ছাড়া, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কাঁদপুর ও গোয়ালপাড়া নামক স্থান হতে ১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি, মাদরা বিওপি’র বিশেষ আভিযানিক দল বড়ালী আমবাগান নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকাডাঙ্গা বিওপি’র বিশেষ আভিযানিক দল গেড়াখালী নামক স্থান হতে ৭৫ হাজার  টাকা মূল্যের ভারতীয় শাড়ি, হিজলদী বিওপি’র বিশেষ আভিযানিক দল গোবরপোতা নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং ব্যাটালিয়ন সদর এর বিশেষ আভিযানিক দল কাঁদপুর আমবাগান নামক স্থান হতে ১ লক্ষ ২ হাজার টাকা মূল্যের ভারতীয় ক্রীম জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৫ লক্ষ ৬২ হাজার টাকা।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে: কর্ণেল মো: আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
  • ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
  • বিউটি রাণীর ভিডিওতে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলেনি
  • জয়পুরহাটে সৎমা হত্যা মামলায় ছেলেসহ তিনজনের যাবজ্জীবন
  • মোদি সরকার বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে নেমেছে দিল্লি পুলিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম