Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় কুবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Bangla FMbyBangla FM
১২:৩০ pm ২৯, জুন ২০২৫
in ক্যাম্পাস
A A
0

কুবি প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে এক নারীর উপর নৃশংস ধর্ষণ ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সনাতনী সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (২৯ জুন) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘ধর্ষকের কোনো দল নেই’, ‘আসিয়া থেকে নন্দিনী, বিচার হতে দেখিনি’, ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার বোন ধর্ষিতা কেন, প্রশাসন জবাব চাই’— এমন নানা প্রতিবাদী স্লোগানে মুখরিত হয় মানববন্ধন প্রাঙ্গণ।

মানববন্ধনে বক্তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, অপরাধী যেই হোক, তাকে কোনো রাজনৈতিক পরিচয়ে রক্ষা করার চেষ্টা নয়, বরং সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্তু দাশ বলেন, “ধর্ষণের ঘটনার পর আমরা অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে বিচার করতে বসে যাই। এটিই মূল সমস্যা। ধর্ষক শুধু ধর্ষক— তার পরিচয় দলীয় নয়, অপরাধী হিসেবে দেখা উচিত। রাজনৈতিক মোড়ক দিয়ে ধর্ষকদের রক্ষা করার অপচেষ্টা বন্ধ করতে হবে।”

পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অজয় বর্মণ বলেন, “কুমিল্লা, বগুড়া, বরিশাল— কোথাও নারীরা নিরাপদ নয়। ধর্ষণ করে ভিডিও ভাইরাল করা হয়েছে, যা ভয়ানক ন্যাক্কারজনক। ফজর আলীসহ যারা এই ঘটনায় জড়িত, তাদের মৃত্যুদণ্ড চাই। দেশে চলমান সব ধর্ষণকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।”

একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী রুবেল বৈরাগী বলেন, “আজ দেশের নারীরা ঘরের ভেতরেও নিরাপদ নয়। এই বাস্তবতায় দেশ বসবাসের অযোগ্য হয়ে উঠছে। মানবিক মূল্যবোধ বিলুপ্ত হচ্ছে। এর থেকে পরিত্রাণের একমাত্র পথ হলো ধর্ষকদের এমন শাস্তি নিশ্চিত করা, যা দেখে ভবিষ্যতে কেউ এই জঘন্য কাজ করার কথা চিন্তাও না করে।”

উল্লেখ্য, শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, এক নারীকে বিবস্ত্র করে মারধর করা হচ্ছে। ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হলে, ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ইতোমধ্যে পুলিশ প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেফতার করেছে।

Tags: অপরাধকুমিল্লার মুরাদনগরে ধর্ষণপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
  • যশোর শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু
  • কাপাসিয়ায় বাংলা এফএম-এ সংবাদ প্রকাশের পর প্রশাসনের উদ্যোগে পানিবন্দি মানুষের মুখে হাসি
  • ডিজিটাল পদ্ধতিতে ধান কিনে সরকার, জানেন না গ্রামের অনেক কৃষক
  • শ্রীমঙ্গলে ডিএনসির অভিযানে নারী আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম